নিউজ

চীনের তৈরী অ্যান্টিবডি আটকাবে করোনা সংক্রমণ! আসতে পারে সফলতা

চীন কি তাহলে করোনার অ্যান্টিবডি তৈরী করতে পারল? নতুন গবেষণায় উঠে এল অবাক করা তথ্য। চিনের ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটির গবেষণা করোনা মোকাবিলার ক্ষেত্রে নতুন দিশা আনছে। গবেষকরা জানিয়েছেন যে মানুষের শরীরে একজোড়া অ্যান্টিবডির সন্ধান পাওয়া গেছে। যা মানুষের শরীরে করোনা সংক্রমণ আটকে দেবার ক্ষমতা রাখে।

মানুষের দেহে ACE 2 ‌প্রোটিন রয়েছে, এই প্রোটিন করোনা সংক্রমণে সাহায্য করছে। কিন্তু বি৩৮ ও এইচ৪ এই দুই অ্যান্টিবডি শরীরে সরাসরি সক্রিয় হয়ে ACE 2 প্রোটিনের সাথে করোনা ভাইরাসকে যুক্ত হওয়া থেকে আটকাবে। চীনের এই নতুন তত্ত্ব রীতিমতো শোরগোল ফেলেছে গবেষক মহলে। আশার আলো দেখছেন বিজ্ঞানীরা।

গবেষকরা বলেছেন যে ভাইরাসের দুই রকমের পার্ট আছে, একটি হল- এস১, আর অন্যটি হল- এস২। কিন্তু এই দুটি ভাইরাসের পার্টের সাহায্য দুই অ্যান্টিবডি মিলে করোনা ভাইরাসের সংযোগস্থলকে আরও জটিল করে তুলতে পারবে। তাই এই পদ্ধতি মানব শরীরে করোনা মোকাবিলায় খুব সাহায্য করবে বলে বিজ্ঞানীরা মনে করছেন। এই  দুটি অ্যান্টিবডির সাথে ভাইরাসের সংযোগ হলে তখন ভাইরাস আর ACE 2–‌প্রোটিন-এর সঙ্গে কোনো যোগসূত্র বাঁধতে পারবে না ফলে মানবদেহে সংক্রমণ ছড়াবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026