নিউজ

কৃষকদের আয় বাড়াতে নতুন উদ্যোগ কেন্দ্রীয় সরকারের

আত্মনির্ভর ভারত প্যাকেজের তৃতীয় দফার ঘোষণায় কৃষক শ্রেণীর জন্য বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লক ডাউনের ফলে কৃষক শ্রেণীর আয়ের যে হাল দাঁড়িয়েছে সে দিকে দৃষ্টি রেখে কেন্দ্র সরকারের তরফে আইন সংশোধনের কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের সকল স্থানে কোনো বাধা ছাড়াই কৃষকেরা যাতে তাঁদের ফসল বিক্রি করতে পারেন সেই জন্য আইনের প্রতি সংশোধন আনা হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য আইনে সংশোধন এনে কৃষকদের সকল জায়গায় অবাধে ফসল বিক্রি করতে অনুমতি দেওয়া হবে। কৃষকরা লক ডাউনের ফলে সংকটজনক পরিস্থিতিতে ফসলের যাতে সঠিক দাম পান ও যেকোনো প্রান্তে বিক্রি করে তাঁরা যাতে লাভবান হন সেই বিষয়েই অগ্রাধিকার দেবে কেন্দ্র। আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজে কৃষির পরিকাঠামোকে আরও উন্নতশীল করার জন্য ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কৃষকদের ফসল পরিবহনে ৫০ শতাংশ ছাড় দিয়েছে। যদিও কৃষকের তাঁর নিজের রাজ্যে ফসল পরিবহনে কোনো বাঁধা থাকবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, পচনশীল ফসলের পরিবহনের উপর ছাড় মিলবে। কৃষির পরিকাঠামোকে উন্নত করার লক্ষ্যে যে যে খাতে কেন্দ্র প্যাকেজের ঘোষণা করেছে তার মধ্যে শস্য ভান্ডার, শস্য সংরক্ষণ ও হীম ঘর এর আওতায় থাকছে। কৃষকদের ফসল যেকোনো প্রান্তে বিক্রির উপর ছাড় দেওয়া হলে চাহিদা ও সরবরাহের শৃঙ্খল ঠিক থাকবে বলে মনে করছে কেন্দ্র সরকার। সেই কারনে কৃষকদের ফসল বিক্রিতে আইনের সংশোধনের কথা জানান অর্থমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026