বিনোদন

স্টার জলসার হাত ধরে ফিরে আসছে সুপারহিট সিরিয়াল শ্রীচৈতন্য ‘মহাপ্রভু’

কৌশিক পোল্ল্যে: আরো একবার ছোটপর্দায় ফিরে আসছে কালজয়ী ধারাবাহিক ‘মহাপ্রভু’। ১৯৯৮ সালে প্রথমবার দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিক তৎকালীন সময়ে বাংলা ধারাবাহিকে বিপ্লবের সূচনা করেছিল বলা চলে। ৯০ এর দশকে যখন হিন্দি সিরিয়ালের রমরমা বাজার ঠিক তখনই বাঙালিদের মনে জায়গা করে নিয়ে সফল হয়েছিল এই ধারাবাহিকটি। আট থেকে আশি সকলেই ‘মহাপ্রভু’ দেখার জন্য অধীর আগ্রহে থাকতেন।

সবচেয়ে মজার বিষয়, এই ধারাবাহিক দিয়েই বাংলা সিনেমা উপহার পায় বর্তমানের একজন সেরা অভিনেতাকে, তিনি যিশু সেনগুপ্ত। ‘মহাপ্রভু’ ধারাবাহিকে শ্রীচৈতন্যের ভূমিকায় মাত্র ১৯ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন যিশু, এর পরের ঘটনা তো আমাদের সকলেরই জানা, কালজয়ী ইতিহাস তৈরি করেছিল এই ধারাবাহিকটি।

মহাপুরুষ ও যুগবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীর উপর ভিত্তি করে তার সাধারন মানুষ থেকে যোগপুরুষ হয়ে ওঠার যাত্রাপথের কাহিনী এই ধারাবাহিকে খুব সুন্দরভাবে বর্নিত রয়েছে। বিশেষত এর চিত্রনাট্য, আবহ, ডায়লগ ও চরিত্রায়ন সবটাই মন কেড়েছিল দর্শকদের।

পুরোনো দিনের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই লকডাউনে ধারাবাহিকটি পুনঃসম্প্রচারিত করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় বাংলা চ্যানেল স্টার জলসা কর্তৃপক্ষ। ডি ডি বাংলায় সম্প্রচারিত হওয়া কপিরাইটটি হস্তগত করে জলসা এই অনুষ্ঠান পুনঃপ্রচারের ব্যবস্থা করেছে সাধারন দর্শকদের কথা মাথায় রেখেই।

লকডাউনের হাত ধরে ইতিমধ্যেই বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিক পুনঃসম্প্রচারিত হচ্ছে, যেমন ‘ওগো বধূ সুন্দরী’, ‘সুবর্ণলতা’, ‘গানের ওপারে’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘ভুতু’ ইত্যাদি। পুরোনো ধারাবাহিকগুলি দেখতে পেয়ে দর্শকরাও পুরোনো দিনের ফেলে আসা স্মৃতি আরও একবার ঝালিয়ে নিচ্ছেন। বাঙালির আবেগের ‘মহাপ্রভু’ আরও একবার দর্শকদের মনে জায়গা করে নিতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। ধারাবাহিকটি শুরু হচ্ছে ১৮ই মে সোমবার রাত ন’টায় এবং পর্বের পুনঃসম্প্রচার হবে পরদিন সকাল ন’টায়। ‘মহাপ্রভু’ ধারাবাহিকের প্রোমোটি একঝলক দেখে নিন নীচের পোস্টটি লক্ষ্য করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026