টেক বার্তা

চিনকে উচিত সাজা ভারতের, চিনা সংস্থার ৪-জি টেন্ডার বাতিল করলো BSNL

৪-জি পরিষেবার জন্য একটি চীনা কোম্পানি কে টেন্ডার দিয়েছিল সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। কিন্তু বর্তমানে ভারত চীনের মধ্যে সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে সেই টেন্ডার বাতিল করলো বিএসএনএল। সূত্রের খবর অনুযায়ী, ডিপার্টমেন্ট অফ টেলিকমের নির্দেশ মতোই এই টেন্ডার বাতিল করা হয়েছে। বর্তমানে ভারত চীনের সাথে সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে সমস্ত চীনা পণ্য বর্জনের নীতি নিয়েছে। সম্প্রতি ভারত থেকে টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় ৫৯ টি অ্যাপও ব্যান করা হয়েছে।

সীমান্ত সংঘর্ষের জেরে একাধিক ক্ষেত্রে চীনা সংস্থার সাথে যৌথ উদ্যোগ বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতেই বিএসএনএলের তরফে বাতিল করা হলো ৪-জি নিয়ে এই টেন্ডার। বিএসএনএলের চেয়ারম্যান জানিয়েছেন, ৪-জি পরিষেবার জন্য কোনো চীনা যন্ত্রাংশ ব্যবহার করা হবেনা। পরিবর্তে ভারতে তৈরি যন্ত্রাংশ এবং ভারতীয় সংস্থা গুলিকে নিয়েই কাজ করা হবে। জানা যাচ্ছে, বিএসএনএলের ৪-জি পরিষেবার জন্য নতুন করে টেন্ডার ডাকা হতে পারে।

দুই সরকারি টেলিকম পরিষেবা সংস্থা বিএসএনএল এবং এমটিএনএলের ৪-জি পরিষেবার জন্য একটি চীনা সংস্থার সাথে ৮০০০ কোটি টাকার চুক্তি করা হয়েছিল। এই ৪-জি পরিষেবার জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রাংশ আসতো চীন থেকে। প্রসঙ্গত, চীনা সংস্থা হুয়াই এবং জেডটিই ভারতের বাজারে টেলিকম পরিষেবা প্রদানকারী যন্ত্রাংশ তৈরি করে। টেলিকম মন্ত্রক চাইছে এই মুহূর্তে এই দুই সংস্থাকে সমস্ত টেন্ডার থেকে সরিয়ে দিতে। তাই বিএসএনএলের এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026