সুশান্ত সিং রাজপুতের বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে মানুষের মনের মধ্যে ক্ষোভ জমে রয়েছে। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য রিয়াকেই দায়ী করেছেন। সুশান্তের মৃত্যুর পর আর রিয়াকে বাইরে যেতে দেখা যায়নি। ক্যামেরার সামনে ধরা পড়েনি কোনো ছবি। এবার অবশেষে বাড়ির বাইরে বেরোলেন তিনি। এর আগে দুইদিন তাকে বাড়ির বাইরে দেখা গিয়েছিল। সুশান্তের মৃত্যুর পরের দিন আর যেদিন পুলিশের জেরার জন্য ডাকা হয়েছিল সেদিন। আর এবারেই হল গোলমাল। বাড়ি থেকে বেরোতেই রিয়াকে পেতে হল ধর্ষণের হুমকি।
অভিনেত্রী শিবানী ডান্ডেকারকে দেখা গেল রিয়ার সঙ্গে। বান্দ্রায় গাড়িতে ওঠার সময় তাঁরা পাপারাৎজীর ক্যামেরায় ধরা দিলেন।সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে গেছে। আর তারপরেই তুমুল নিন্দা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ কেউ বলছেন, রিয়াকে দেখে মনেই হচ্ছে না যে সুশান্ত ওর বিশেষ বন্ধু ছিল। আবার কেউ তাকে সুখী হবে না বলেও অভিশাপ দিয়েছেন। এর সাথে তো গালিগালাজ রয়েছে। আর এবার ধর্ষণের হুমকি দেওয়া হল অভিনেত্রীকে। অনেকে আবার বলছেন টাকার জন্য রিয়া এইসব করেছে।
সূত্র মারফত জানা গিয়েছে, সুশান্ত নাকি তিনটি কোম্পানি তৈরী করেছিলেন, যার মধ্যে একটি রিয়ার নামে লিখেছিলেন। প্রযুক্তির প্রতি ভালবাসা থেকেই ২০১৮ সালে ভার্চুয়াল রিয়ালিটি সম্বন্ধীয় একটি কোম্পানি খুলেছিলেন অভিনেতা। আরও দুটি কোম্পানিও প্রযুক্তি বিজ্ঞান নিয়েই খুলেছিলেন। এর মধ্যে একটি কোম্পানি রিয়ার নামে করা হয়েছিল। মাত্র ৩৪ বছর বয়সেই অসামান্য জ্ঞান, দক্ষতা নিয়ে তিনি মুগ্ধ করে চলেছেন তাঁর সমস্ত ফ্যানদের। আর তাই এত প্রতিভাবান অভিনেতার মৃত্যুর পর তোলপাড় হয়েছে গোটা দেশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…