চিন : চিন ছেড়ে প্রাণ ভয়ে তিনি এখন আমেরিকায়। সম্প্রতি চিনের ভাইরোলজিস্ট ড. লি মেং ইয়ান দাবি করেছেন তাঁর হাতে প্রমাণ রয়েছে যে করোনা ভাইরাস বানানো হয়েছে চিনের এক সরকারি ল্যাবে। করোনাভাইরাসের প্রকৃতি থেকে আসেনি এর গঠনগত বৈশিষ্ট আলাদা।
এই ভাইরাস এসেছে চিনের কোনও ল্যাব থেকেই। আর এই প্রমাণ তার কাছে থাকার কারণে চিনের মনে হতো একদিন না একদিন এই কথা পাঁচ কান হতে পারে। আর সেই ভয়ে চিন ছাড়েন ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। তার জন্ম হংকংয়ে এবং গবেষণার কাজও করতেন চিনে। একটি টক শো তে তিনি জানান চিন তাকে প্রাণ নাশের হুমকিও দিয়েছে। বারবার একাধিক পদক্ষেপে চিন বোঝানোর চেষ্টা করেছে করোনা ভাইরাসের পিছনে চিনের কোন হস্তক্ষেপ নেই।
কিন্তু সেইসব জল্পনার অবসান ঘটিয়ে চিনের এক ভাইরোলজিস্ট জানান, এই ভাইরাস নাকি তৈরি হয়েছিলো চিনেরই এক সরকারি ল্যাবে। এই নিয়ে চিন সরকারকে সতর্কও করা হয়েছিলো কিন্তু চিনের সরকারি আধিকারিকরা সেই কথায় কান দেয়নি। ইয়ান বলেছেন, ”করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স মানুষের ফিঙ্গারপ্রিন্ট এর মতো। আমি কিছু প্রমাণ দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারব যে চিনের ল্যাবে এই ভাইরাস তৈরি হয়েছে। জীববিজ্ঞানের জ্ঞান না থাকলেও যে কেউ তা পড়তে পারবে। এবং নিজেই নিজেই বিচার করতে পারবে।”
উহানের স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি প্রমাণ পেয়েছেন যে করোনা ল্যাবে সৃষ্ট। এমনকি তিনি এও জানান, গত বছরের শেষ দিকে চিনের পূর্বাঞ্চলে নিউমোনিয়ার মতো এই রোগ ছড়াতে শুরু করে। প্রথমদিকে এই রোগ নিয়ে গবেষণাকারীদের মধ্যে একজন ছিলেন তিনি। রোগীর সংখ্যা বাড়তে থাকার পরেও চুপ থাকে চিন, এমনকি বলা হয় চুপ করে না থাকলে তাঁদের মেরে ফেলা হতে পারে।
ভারতের স্পোর্টস বাইকের বাজারে আবারও বড় চমক দিতে চলেছে বাজাজ অটো। তাদের জনপ্রিয় পালসার সিরিজের…
ভারতের টেলিকম বাজারে আবারও নতুন চমক আনল রিলায়েন্স জিও। ৩৩৯ টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে…
কেকেআর তাদের প্রথম দুটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম…
গ্যাস সিলিন্ডারের দাম এখন শুধু একটা মাসিক বিল নয়—এটা সরাসরি পরিবারের বাজেট নাড়িয়ে দেয়। শহর…
আজ কলকাতার সোনার বাজারে আবারও দামের ওঠানামা দেখা গেছে, যা সাধারণ ক্রেতা থেকে শুরু করে…
সোনা—শুধু একটি ধাতু নয়, বাঙালির আবেগ, ঐতিহ্য এবং নিরাপদ ভবিষ্যতের প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে…