দেশ

কার্বনযুক্ত বিশেষ মাস্ক তৈরি করছে কানপুর আইআইটির পড়ুয়ারা

কানপুর: এর আগে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি অনেককেই লকডাউনের সময় দেখা গিয়েছে ঘরে থাকা বিভিন্ন সামগ্রী দিয়ে ঘরোয়া মাস্ক তৈরি করতে। কারণ বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের জীবনের একটা দৈনন্দিন অঙ্গ হয়ে উঠেছে এই মাস্ক। আর সে কথা মাথায় রেখেই এক অভিনব উদ্যোগ নিল কানপুর আইআইটির পড়ুয়ারা। তারা এক বিশেষ ধরনের মাস্ক বানাচ্ছে, যা শুধু করোনা নয়, যে কোনওরকমের দূষণ ও অন্যান্য খতিকারক রোগ-জীবাণু থেকে আপনাকে রক্ষা করবে।

ড: সন্দীপ প্যাটেল, নীতিন চারাতে, অঙ্কিত শুক্লা ও মহেশ কুমারের বানানো এই বিশেষ মাস্কটি এন-95 কার্বন টেকনোলজি দিয়ে বানানো। এই প্রসঙ্গে ড: সন্দীপ প্যাটেল বলেন, ‘এই মাস্ক কোন₹ওভাবেই দুর্গন্ধ ছড়াবে না। দীর্ঘক্ষণ আমরা মাস্ক পড়ে থাকলে শ্বাস-প্রশ্বাসের কারণে তাতে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই মাস্কে তা হবে না। এক আলাদা ল্যাবরেটরীতে এই বিশেষ মাস্ক বানানো হয়েছে। যা স্বাস্থ্যের পক্ষে ভাল।’

জানা গিয়েছে, মাস্কের ভেতরে বিশেষ ছিদ্রতে কার্বন রয়েছে। যা ক্ষতিকারক জীবাণুকে প্রতিরোধ করবে। ফলে বাইরের কোনও জীবাণু নাকে প্রবেশ করবে না। অথচ শ্বাস-প্রশ্বাস নিতেও মানুষের কোনও কষ্ট হবে না। ইতিমধ্যেই বহু সংখ্যক মাস্ক তৈরি করার জন্য একটি বেসরকারি সংস্থা উদ্যোগী হয়েছে। খুব তাড়াতাড়ি এই মাস্ক সাধারণের জন্য বাজারে চলে আসবে বলে জানা গিয়েছে। তবে সাধারণ এন-95 মাস্কের থেকে এর দাম কিছুটা হলেও বেশি হবে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026