নিউজ

করোনা নিয়ে মুখ খোলায় চিনা সরকার থেকে খুনের হুমকি পেয়েছেন চিনা গবেষক

চিন : চিন ছেড়ে প্রাণ ভয়ে তিনি এখন আমেরিকায়। সম্প্রতি চিনের ভাইরোলজিস্ট ড. লি মেং ইয়ান দাবি করেছেন তাঁর হাতে প্রমাণ রয়েছে যে করোনা ভাইরাস বানানো হয়েছে চিনের এক সরকারি ল্যাবে। করোনাভাইরাসের প্রকৃতি থেকে আসেনি এর গঠনগত বৈশিষ্ট আলাদা।

এই ভাইরাস এসেছে চিনের কোনও ল্যাব থেকেই। আর এই প্রমাণ তার কাছে থাকার কারণে চিনের মনে হতো একদিন না একদিন এই কথা পাঁচ কান হতে পারে।  আর সেই ভয়ে চিন ছাড়েন ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। তার জন্ম হংকংয়ে এবং গবেষণার কাজও করতেন চিনে। একটি টক শো তে তিনি জানান চিন তাকে প্রাণ নাশের হুমকিও দিয়েছে।  বারবার একাধিক পদক্ষেপে চিন বোঝানোর চেষ্টা করেছে করোনা ভাইরাসের পিছনে চিনের কোন হস্তক্ষেপ নেই।

কিন্তু সেইসব জল্পনার অবসান ঘটিয়ে চিনের এক ভাইরোলজিস্ট জানান, এই ভাইরাস নাকি তৈরি হয়েছিলো চিনেরই এক সরকারি ল্যাবে। এই নিয়ে চিন সরকারকে সতর্কও করা হয়েছিলো কিন্তু চিনের সরকারি আধিকারিকরা সেই কথায় কান দেয়নি। ইয়ান বলেছেন, ”করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স মানুষের ফিঙ্গারপ্রিন্ট এর মতো। আমি কিছু প্রমাণ দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারব যে চিনের ল্যাবে এই ভাইরাস তৈরি হয়েছে। জীববিজ্ঞানের জ্ঞান না থাকলেও যে কেউ তা পড়তে পারবে। এবং নিজেই নিজেই বিচার করতে পারবে।”

উহানের স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি প্রমাণ পেয়েছেন যে করোনা ল্যাবে সৃষ্ট। এমনকি তিনি এও জানান, গত বছরের শেষ দিকে চিনের পূর্বাঞ্চলে নিউমোনিয়ার মতো এই রোগ ছড়াতে শুরু করে। প্রথমদিকে এই রোগ নিয়ে গবেষণাকারীদের মধ্যে একজন ছিলেন তিনি। রোগীর সংখ্যা বাড়তে থাকার পরেও চুপ থাকে চিন, এমনকি বলা হয় চুপ করে না থাকলে তাঁদের মেরে ফেলা হতে পারে।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026