করোনা আতঙ্কের মধ্যেই দ্য পিপলস ব্যাংক অফ চায়না ভারতের হোম লোন সংস্থা HDFC এর ১.০১ শতাংশ শেয়ার কিনেছে। শেয়ারের হিসেবে যা ১,৭৪,৯২,৯০৯ টি শেয়ার। জানা যাচ্ছে, জানুয়ারি থেকে মার্চ এই ত্রৈমাসিকে কেনা হয়েছে এই পরিমাণ শেয়ার।
লক্ষ্য করলে দেখা যাচ্ছে, গত কয়েক সপ্তাহে HDFC এর শেয়ার পড়েছে ২৫ শতাংশ। ১০ই এপ্রিল বাজার বন্ধের সময়ও HDFC এর শেয়ারের দাম ছিল ১৭০১.৯৫ টাকা। সম্প্রতি HDFC এর প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। ভারতীয় জীবন বীমা নিগম এই সময়ে HDFC তে তাদের শেয়ার বাড়িয়েছে। ৪.২১ শতাংশ থেকে ৪.৬৭ শতাংশ শেয়ার বাড়িয়েছে ভারতীয় জীবন বীমা নিগম।
HDFC এর ভাইস চেয়ারম্যান তথা সিইও কেকি মিস্ত্রি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চীনের দ্য পিপলস ব্যাংক অফ চায়না বেশ অনেকদিন থেকেই HDFC এর শেয়ার হোল্ডার। ২০১৯ সালের মার্চেই চীনের এই ব্যাংকটি HDFC এর ০.৮ শতাংশের মালিক ছিল, সম্প্রতি তারা তা বাড়িয়ে ১.০১ শতাংশ করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…