নিউজ

লকডাউনে ট্রেনের টিকিট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা রেলের

ভারতবার্তা ওয়েবডেস্ক: লকডাউনের ফলে গত ২৫শে মার্চ থেকে দেশ জুড়ে চলছে না কোনো ট্রেন। লকডাউন ঘোষণা হওয়ার আগে থেকেও যাত্রী সংখ্যা কম হওয়ার জন্য অনেক ট্রেনই বাতিল ছিল। রেলের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল যেসব ট্রেন বাতিল হয়েছে তার ভাড়া যাত্রীদের পুরোটাই ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আইআরসিটিসির তরফে আজ জানানো হয়েছে, বাতিল ট্রেন গুলির টিকিটের টাকা ফেরত দিতে কিছুটা সময় লাগবে, এর কারণ হিসেবে আইআরসিটিসি জানাচ্ছে, দেশ জুড়ে এত ট্রেন একসাথে বাতিল আগে কোনোদিন হয়নি। তাই টাকা ফেরাতে একটু সময় বেশি লাগছে।

রেলের টিকিট বাতিল হলে সাধারণত ৪-৭ টি কাজের দিনের মধ্যে টিকিটের টাকা যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এবারের পরিস্থিতিটা একটু অন্য। প্রথমত, লকডাউনের জন্য একসাথে দেশ জুড়ে কয়েক হাজার ট্রেন বাতিল হয়েছে, যা ভারতীয় রেলের ইতিহাসে আগে কখনও হয়নি। দ্বিতীয়ত, লকডাউনের জন্য খুব কম সংখ্যক কর্মচারী নিয়ে কাজ করতে হচ্ছে আইআরসিটিসিকে, এই কারণেই মূলত টাকা ফেরত দিতে দেরি হচ্ছে। তবে আইআরসিটিসির পক্ষ থেকে সকল যাত্রীদের আশ্বস্ত করে জানানো হয়েছে, টিকিটের পুরো টাকাই তারা ফেরত পাবেন।

লকডাউনের জন্য ট্রেন বাতিল হওয়ার পরই আইআরসিটিসি জানিয়েছিল, যারা অনলাইনে টিকিট কেটেছিলেন তাদের টাকা সরাসরি যে অ্যাকাউন্ট থেকে টিকিটের দাম মেটানো হয়েছিল সেখানে ফেরত চলে যাবে। যারা রেলের বিভিন্ন কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন তাদের জন্য নিয়ম শিথিল করা হয়েছিল। কাউন্টার থেকে কাটা টিকিট নিয়ে রেলের কাউন্টারে জমা দিলেই সাথে সাথে পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। টিকিট জমা দিয়ে টাকা ফেরত নেওয়ার সময়ও জার্নি ডেট থেকে তিন মাস পর্যন্ত দেওয়া হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026

আগামী সপ্তাহে টানা দু’দিন ব্যাঙ্ক বন্ধ! জরুরি কাজ থাকলে তড়িঘড়ি সেরে ফেলুন

ব্যাঙ্কে কোনও জরুরি কাজ রয়েছে? তাহলে আর দেরি না করে দ্রুত সেরে ফেলুন। কারণ আগামী…

May 18, 2026

রেকর্ড পতন! ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের বড় ধাক্কার মুখে ভারতীয় মুদ্রা। সোমবার বাজার…

May 18, 2026

কম বিদ্যুৎ পুড়লেও গুনতে হবে মোটা বিল! এবার বাড়তে পারে ইলেকট্রিসিটি খরচও

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পর এবার সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হতে পারে বিদ্যুতের বিল। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম…

May 18, 2026

প্রতিদিনের যাত্রা হবে আরও সহজ, শিয়ালদহ ডিভিশনে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য এলো বড় সুখবর। যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পূর্ব…

May 18, 2026

গঙ্গা জলবণ্টন চুক্তির উপরেই নির্ভর করছে ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ, বার্তা বাংলাদেশের

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…

May 17, 2026