ভারতবার্তা ওয়েবডেস্ক: ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে মিলেছে অভূতপূর্ব সাড়া, যার ফলে এই ভার্চুয়াল ক্লাসের মেয়াদ আরও বাড়িয়ে ১০ জুন পর্যন্ত করা হল বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও আগে এক সপ্তাহ চলবে বলে জানা গিয়েছিল। কিন্তু ছাত্রছাত্রীদের উৎসাহে তা আরও বাড়ানো হল। করোনার জেরে বন্ধ সমস্ত স্কুল, কলেজ। যার ফলে বইয়ের সিলেবাস কিভাবে শেষ হবে তাই নিয়ে ঘোর সংশয়ের দানা বেঁধেছে শিক্ষক শিক্ষিকাদের মনে। আর ছাত্রছাত্রীদের অসুবিধা দুর করতে এবার সংবাদ মাধ্যমের উপরই ভরসা রাজ্য সরকারের।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরও জানান, ১০ জুন পর্যন্ত সপ্তাহের ছয় দিন সরকারি ও সরকার অনূদিত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য চলবে ভার্চুয়াল ক্লাস। এই ক্লাস অনুষ্ঠিত হবে এবিপি আনন্দে। তবে বার্ষিক পরীক্ষা পিছনো হবে না বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রতিবছরের মতো চলতি বছরের ডিসেম্বরেই হবে বার্ষিক পরীক্ষা।
কেন্দ্রের তরফে দেশে করোনার জেরে লক ডাউন জারি হয়েছিল ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। কিন্তু শনিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক ডাউনকে দীর্ঘয়িত করেছেন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। স্কুল, কলেজগুলি আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে নির্দেশ দেন তিনি। একেবারে গ্রীষ্মকালীন ছুটির পর পুনরায় খুলবে শিক্ষা প্রতিষ্ঠান গুলি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…