আমেরিকার পক্ষ নিলে ফল ভুগতে হবে ভারতকে, হুঁশিয়ারি চিনের
সম্প্রতি চিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের প্রতি চিন যতই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক ভারত তাঁদের শত্রূ ভাবে। এক সরকারি সংবাদমাধ্যমে ভারতের প্রতি চিনের এমন অভিযোগ তোলার পর শুরু হয়েছে চর্চা। জি-৭ গোষ্ঠীভুক্ত দেশ হিসেবে রাশিয়া ও ভারতকে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই ভারতের আন্তর্জাতিক স্তরে এমন ভাবে খ্যাতি বৃদ্ধিতে স্বভাবতই ক্ষোভ প্রকাশ করেছে চিন। ক্ষোভ প্রকাশ করে বেজিংয়ের তরফ থেকে জানান হয়েছে, ভারত আগুন নিয়ে খেলছে, আগামীতে এই কর্মের ফল ভোগ করতে হবে।
চিনের একটি সরকারি প্রতিবেদন ‘Global Times’-এ অভিযোগ তোলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন উদ্যোগ নিয়েছেন তাতে বাকি দেশের লাভ হলেও ভারতের ক্ষতি হবে। ট্রাম্প ভারত ও রাশিয়া সহ আরও কয়েকটি দেশকে জি-৭-এ অন্তর্ভুক্ত করে তা জি-১০ বা জি-১১ হিসেবে তুলে ধরতে চাইছেন। চিনের সরকারি প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ভারত ও চিন সীমান্তে বেশ কয়েকদিন ধরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তার সুযোগ নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট। এমন করে ট্রাম্প বেজিংকে আরও চাপে ফেলতে চাইছেন বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া চিন দাবি করেছে, সমগ্র এশিয়া জুড়ে ক্রমে চিনের যত খ্যাতি বাড়ছে ততই দুনিয়ায় চিনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আর এই জন্য যাতে চিনের খ্যাতি কমে তাই জি-৭ কে বিস্তারিত করার পরিকল্পনা করা হচ্ছে। তবে বাকি দেশগুলি উপকৃত হলেও ফল ভোগ করবে ভারত আর চিনের সঙ্গে শত্রূতা করলে বড় খেসারত দিতে হবে ভারতকে, এমন হুঁশিয়ারি দিয়েছে চিন। তাই ভারত যদি আমেরিকার পক্ষ নেয় তবে ভারত ও চিনের বানিজ্যিক সম্পর্ক থাকবে না এমনও বলা হয়েছে চিনের ওই সরকারি সংবাদমাধ্যমে।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…