ENT স্পেশালিস্টদের চিকিৎসার সুবিধার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
করোনা ভাইরাসের দাপট দিন দিন বেড়েই চলেছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের গন্ডি ছুঁইছুঁই। প্রতিদিনই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার পেরোচ্ছে। দেশের অর্থনীতিকে সচল করার চেষ্টা করা হচ্ছে। নানাভাবে সামাজিক দূরত্ববিধি মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে এই করোনার জন্য অন্যান্য রোগের চিকিৎসার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। চিকিৎসক মিলছে না, ফলে সমস্যায় পড়ছেন রোগীরা।
তাই এবার থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ENT স্পেশালিস্টদের জন্য গাইডলাইন তৈরী করেছে। এই গাইডলাইন মেনে চলতে হবে রোগীদেরকেও।
কি কি বলা হয়েছে গাইডলাইনে, জেনে নিন-
১) প্রথমে টেলি কনসাল্টেশনকে জোর দিতে হবে। এর অর্থ হল- রোগী প্রথমে তাঁর শারীরিক অসুবিধার কথা ডাক্তারকে ফোন করে জানাতে হবে।
২) এরপর প্রয়োজনীয়তা থাকলে তবেই রোগীকে হাসপাতালে যেতে হবে।
৩) চিকিৎসকদের অ্যাপয়ন্টমেন্ট-র ভিত্তিতেই রোগী দেখা হবে।
৪) চিকিৎসকের সাথে একবারে একজনই রোগী চেম্বারে যেতে পারবেন।
৫) এছাড়া ওপিডিতে যাবার আগে সব রোগীকেই স্ক্রিনিং করানো হবে।
৬) সবাইকে মাস্ক পড়তে হবে।
৭) পরিত্যেক রোগীকেই সামাজিক দূরত্ববিধি মানতে হবে।
৮) প্রত্যেক চিকিৎসককেই পিপিই কিট, হাতে গ্লাভস, মাস্ক পরতে হবে। কিছু সময় অন্তর অন্তর তা পরিবর্তন করতে হবে।
৯) আর এমনভাবে চিকিৎসা করতে হবে যাতে রোগীকে দ্বিতীয়বার ক্লিনিকে আসতে না হয়।
১০) ফোনের মাধ্যমে যতটা সম্ভব সমস্যার সমাধান করতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…