১৫ দিনের মধ্যে সব পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড়ো ঘোষণা করল সুপ্রিম কোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে ইচ্ছুক সমস্ত পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে এই নির্দেশ মানতে হবে। তবে শুধু বাড়ি ফেরালেই চলবে না, এই পরিযায়ী শ্রমিকদের কর্ম সংস্থানের ব্যবস্থা রাজ্য সরকারগুলিকেই করতে হবে। যে রাজ্যের পরিযায়ী শ্রমিক সেই সংশ্লিষ্ট রাজ্যকেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
রাজ্য সরকারদের পরিযায়ী শ্রমিকদের জন্য কি কি ব্যবস্থা নিচ্ছে, কিভাবে তাদের কর্ম সংস্থান করা হচ্ছে, সেই সব কিছুই আদালতকে জানাতে হবে। কয়েকদিন আগেও কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে একাধিক নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফের এদিন শীর্ষ আদালত পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নির্দেশ ঘোষণা করেছেন। প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
এদিন অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে যে ৪২০০ টি ট্রেনে এতদিনে ১ কোটির বেশি পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরানো হয়েছে। দেশে দীর্ঘদিন লকডাউনের জেরে বিভিন্ন ভাবে অসুবিধার মধ্যে পড়েছে পরিযায়ী শ্রমিকরা। একদিকে যেমন তাঁরা কর্মহীন হয়ে পড়েছে, তেমনি বাড়ি ফিরতে গিয়ে বহু শ্রমিকের প্রাণ গিয়েছে। এদের দুর্দশার চিত্র দেখে কার্যত বেদনাহত হয়েছে দেশবাসী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…