নিউজ

আমেরিকার পক্ষ নিলে ফল ভুগতে হবে ভারতকে, হুঁশিয়ারি চিনের

সম্প্রতি চিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের প্রতি চিন যতই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক ভারত তাঁদের শত্রূ ভাবে। এক সরকারি সংবাদমাধ্যমে ভারতের প্রতি চিনের এমন অভিযোগ তোলার পর শুরু হয়েছে চর্চা। জি-৭ গোষ্ঠীভুক্ত দেশ হিসেবে রাশিয়া ও ভারতকে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই ভারতের আন্তর্জাতিক স্তরে এমন ভাবে খ্যাতি বৃদ্ধিতে স্বভাবতই ক্ষোভ প্রকাশ করেছে চিন। ক্ষোভ প্রকাশ করে বেজিংয়ের তরফ থেকে জানান হয়েছে, ভারত আগুন নিয়ে খেলছে, আগামীতে এই কর্মের ফল ভোগ করতে হবে।

চিনের একটি সরকারি প্রতিবেদন ‘Global Times’-এ অভিযোগ তোলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন উদ্যোগ নিয়েছেন তাতে বাকি দেশের লাভ হলেও ভারতের ক্ষতি হবে। ট্রাম্প ভারত ও রাশিয়া সহ আরও কয়েকটি দেশকে জি-৭-এ অন্তর্ভুক্ত করে তা জি-১০ বা জি-১১ হিসেবে তুলে ধরতে চাইছেন। চিনের সরকারি প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ভারত ও চিন সীমান্তে বেশ কয়েকদিন ধরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তার সুযোগ নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট। এমন করে ট্রাম্প বেজিংকে আরও চাপে ফেলতে চাইছেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া চিন দাবি করেছে, সমগ্র এশিয়া জুড়ে ক্রমে চিনের যত খ্যাতি বাড়ছে ততই দুনিয়ায় চিনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আর এই জন্য যাতে চিনের খ্যাতি কমে তাই জি-৭ কে বিস্তারিত করার পরিকল্পনা করা হচ্ছে। তবে বাকি দেশগুলি উপকৃত হলেও ফল ভোগ করবে ভারত আর চিনের সঙ্গে শত্রূতা করলে বড় খেসারত দিতে হবে ভারতকে, এমন হুঁশিয়ারি দিয়েছে চিন। তাই ভারত যদি আমেরিকার পক্ষ নেয় তবে ভারত ও চিনের বানিজ্যিক সম্পর্ক থাকবে না এমনও বলা হয়েছে চিনের ওই সরকারি সংবাদমাধ্যমে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026