নিউজ

গালওয়ানে উপত্যকায় ১-২ কিমি পর্যন্ত সেনা পিছু হাঁটল চিন, সরছে তাবু, গাড়ি

অরূপ মাহাত: নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা কমে আসার ঈঙ্গিত মিলেছে। চিনের তরফে বড় পদক্ষেপ এই সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। চিনের সেনাবাহিনী বিতর্কিত সেই জায়গা থেকে ১ থেকে ২ কিমি সরিয়ে নিয়েছে নিজেদের সেনা ছাউনি। তবে, এলাকায় এখনও রয়েছে সাঁজোয়া গাড়ি।

এ বিষয়ে কর্পস কমান্ডার স্তরের আলোচনায় একমত হয়েছেন দুই দেশের প্রতিনিধিরাই। বিভিন্ন সংবাদসংস্থায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চিনা ভারী সাঁজোয়া যানবাহন গালওয়ান নদী অঞ্চলে উত্তেজনা প্রবণ এলাকায় উপস্থিত রয়েছে। ফলে, ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত সতর্কতার সাথে সমগ্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সংবাদে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, লাদাখের গালওয়ান থেকে ভারতীয় ও চিনা সেনাদের সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, গত ৪৮ ঘন্টার মধ্যে তীব্র কূটনৈতিক, সামরিক বৈঠক এবং যোগাযোগের ফলাফল এই শান্তি প্রতিষ্ঠা। এই বৈঠকগুলি চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক লাদাখের লেহ্ সফরে যান।

সেখানে উত্তরের প্রতিবেশীকে একটি সিদ্ধান্তমূলক ও দৃঢ় বার্তা দেন তিনি। সংবাদসংস্থা এএনআই ভারতের এক আধিকারিক জানিয়েছেন, ‘এলএসি তে ভারতের দায়িত্বশীল অবস্থান ও বার্তা বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে। বেজিংয়ে ভারত-চীন সম্পর্কের ক্ষেত্রে যারা প্রতিনিধিত্ব করেছেন তারাও এই মতামত নিয়েছে যে বর্তমান অবস্থানটি আগে সমাধান করা উচিত। এরকমই ভারতের তরফে সিদ্ধান্ত মূলক পোস্ট করা হয়।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026