নিউজ

বব-কাট চুলে নজর কাড়ছে হাতি, নেট দুনিয়ায় ভাইরাল ছবি

ভিন্ন ধারার হেয়ার স্টাইলে শুধুমাত্র চলচ্চিত্র জগতের কলাকুশলীরাই কী শুধু মানুষের নজর কাড়ে? চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের স্টাইলকে পিছনে ফেলে নিজের চুলে বব কাট দিয়ে ইন্টারনেটে রীতিমতো নিজের অনুরাগী তৈরি করে ফেলেছে সেঙ্গামালাম। সেঙ্গামালাম কোনো অভিনয় জগতের নায়িকার নাম নয় বা ভগবানও নয়। সেঙ্গামালাম হল মান্নারগুড়ি শহরের রাজগোপালাস্বামী মন্দিরে থাকা একটি হস্তিনী। যাকে দেখতে রাজগোপালাস্বামী মন্দিরে ভিড় করেন অনেক মানুষ।

কিন্তু তাঁর এত অনুরাগী থাকার কারণ কী? আসলে আর পাঁচটা হস্তিনীর থেকে সেঙ্গামালাম কিছুটা ভিন্ন। তাঁর মাথায় সুন্দর করে কাটা বব কাট চুলের জন্য তাঁকে দেখতে এত মানুষ ভিড় করেন। মান্নাই অনলাইন তথ্য বলছে, ২০১৩ সালে তাঁর মাহুত এস রাজাগোপাল কেরল থেকে তামিলনাড়ুর রাজাগোপালাস্বামী মন্দিরে সেঙ্গামালামকে নিয়ে আসেন। সেঙ্গামালামের এমন বব কাট চুলের জন্য তাঁর মাহুত এস রাজাগোপালেরই নিয়মিত পরিচর্যা ও পরিশ্রম রয়েছে। এজন্য তার নাম ‘বব-কাট-সেঙ্গামালাম’।

একদিন আগে ভারতীয় বনবিভাগের একজন আধিকারিক সুধা রামেন টুইটারে টুইট করে ‘বব কাট সেঙ্গামালাম’ নামক হস্তিনীর ছবি শেয়ার করেন। এবং তিনি লেখেন, “নিজের অভিনব চুলের জন্য ইতিমধ্যে অনেক অনুরাগী রয়েছে এই বব-কাট-সেঙ্গামালামের। একে দেখতে হলে তামিলনাড়ু রাজাগোপালস্বামী মন্দিরে যেতে হবে”। তাঁর এই টুইট মূহুর্তে ভাইরাল হয়ে যায়। তাতে প্রায় ১০ হাজারের বেশি লাইক, কমেন্ট আসে। এরপর একে একে অনেকে হস্তিনীর ছবি শেয়ার করে নিজেদের অভিজ্ঞতা জানান।

সেঙ্গামালামের এমন চুল কাটার পিছনে যার পরিশ্রম রয়েছে সেই মাহুত এস রাজাগোপাল সংবাদমাধ্যমকে জানান, ” সেঙ্গামালাম আমার সন্তানের মতো। একদিন ইন্টারনেটে আমি একটি হাতির ভিডিওতে তাঁকে বব কাট দেওয়া চুল দেখি। এরপরই সিদ্ধান্ত নিই সেঙ্গামালামের চুল এভাবে রাখার”। চুলের যত্ন নিতে এস রাজাগোপাল হস্তিনীর চুলে গরমকালে দিনে তিনবার শ্যাম্পু দিতে করান। এছাড়া গরমকালে তাপ থেকে তাঁর হস্তিনীকে স্বস্তি দিতে ৪৫ হাজার টাকার বিশেষ বাথরুম বানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026