কৌশিক পোল্ল্যে: বলিউডে জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির রহস্য দর্পণের মতো দর্শকের চোখের সামনে ধরা দিয়েছে। বহু চক্রান্ত ও কূটনীতির পর্দা ফাঁস হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় অভিনেতার মৃত্যুর পর বলিউডের প্রথম সারির কিছু অভিনেতা প্রযোজক ও পরিচালক ট্রোলড হওয়ার পর বাকিরা কেউই এই প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি। করণ জোহর ও আলিয়া ভাটের প্রতি তোপ দেগেছেন নেটিজেনরা। এরই মাঝে সুশান্তের ইস্যু নিয়ে নতুন বিবাদে জড়িয়ে পড়লেন বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা।
টুইটারে এক ভক্তের কঠিন প্রশ্নের মুখোমুখি হন এই সঞ্চালক। কোনো রকম ভনিতা না করে কুরুচিকর ভাষায় ওই জনৈক ইউজার কপিল কে আক্রমণ করে লেখেন তিনি কেন এখনো পর্যন্ত সুশান্তের মৃত্যুতে কোন রকম প্রতিক্রিয়া জানালেন না এবং কোন পোস্ট দিলেন না? স্বভাবতই এরপর আরো বেশকিছু ইউজার এই একই মন্তব্য করে বসে এবং ক্রমশ প্রশ্ন জোরালো হতে শুরু করে।
যদিও বুদ্ধিমান কপিল সবটুকুই নিজের বুদ্ধি দিয়ে আয়ত্তে আনেন। তিনি সুকৌশলে ওই ইউজারকে চাঁচাছোলা প্রতিক্রিয়া দিয়ে সুশান্তের বিষয়টি এড়িয়ে যান। অর্থাৎ তিনি কি ইচ্ছে করে সুশান্তের প্রতি কোনো রকম প্রতিক্রিয়া দিতে চান না, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বলিউড মাফিয়াদের দাপাদাপির রহস্য! এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো পর্দা ফাঁস ঘটেনি। ইতিমধ্যেই করণ জোহর, সলমান খান সহ বেশ কিছু বলিউড স্টার কিডদের সিনেমা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিহার রাজ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…