নিউজ

ফেসবুক’-এর বিকল্প তৈরি করল ভারত, উপরাষ্ট্রপতি উদ্বোধন করলেন নতুন অ্যাপ

কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিলেন। এরপরই টিকটক -সহ মোট ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। তখন থেকেই বিভিন্ন জনপ্রিয় মোবাইল অ্যাপের সন্ধানে ছিলেন ভারতীয়রা। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সফল করতে এবার দেশের নিজস্ব স্যোশাল মিডিয়া অ্যাপ ‘Elyments’-এর সূচনা করলেন দেশের উপরাষ্ট্রপতি।

গতকাল এই মোবাইল অ্যাপের উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। বেসরকারি সংস্থা ‘আর্ট অব লিভিং’-এর তথ্যপ্রযুক্তি বিভাগের দক্ষ কর্মীদের যৌথ প্রয়াসে তৈরি করা হয়েছে এই অ্যাপ। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আত্মনির্ভর ভারতের আওতায় এই অ্যাপ তৈরির মুখ্য পৃষ্ঠপোষক আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা স্বঘোষিত ধর্মগুরু রবিশঙ্কর। সংশ্লিষ্ট এই সংস্থার দাবি, দেশের প্রথম স্যোশাল মিডিয়া সুপার অ্যাপ হল ‘Elyments’।

হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামকে টক্কর দিতে ইতিমধ্যে বাজারে চলে এসেছে এই অ্যাপ। প্লে স্টোর থেকে ১ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে ভারতের তৈরি নতুন এই স্যোশাল মিডিয়া অ্যাপ। বর্তমানে চলতি অন্যান্য অ্যাপের মতোই একাধিক ভারতীয় ভাষা ব্যবহারের সুবিধা রয়েছে এই অ্যাপে। একইসঙ্গে অডিয়ো ও ভিডিয়ো কলের সুবিধা রয়েছে এতে। ভারতের তথ্য নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই এই অ্যাপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা। নতুন এই অ্যাপ উদ্বোধন করে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু জানান, দেশের অর্থনীতিকে মাথায় রেখে এভাবেই নতুন প্রযুক্তি ও পরিকাঠামোকে মজবুত করার দিকে নজর দিতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026