বিনোদন

মা-মেয়ের গল্প নিয়ে আসছে মধুমিতা ও অপরাজিতা, দেখুন ‘চিনি’র ট্রেলার

কিছুদিন আগেই রিলিজ হয়েছে মৈনাক ভৌমিক পরিচালিত ফিল্ম ‘চিনি’র পোস্টার। নীল রঙের এই পোস্টারে অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য-কেও। এই ফিল্মে তাঁরা মা ও মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। এবার রিলিজ হল ‘চিনি’র ট্রেলার। প্রকৃতপক্ষে মা ও মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরী ‘চিনি’। ‘চিনি’ হয়তো অনেকাংশে এক মহিলার গল্প যিনি একসময় বাঙালি পরিবারের আটপৌরে গৃহবধূ হলেও পরবর্তীতে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যান। অ্যালকোহলের প্রতি আসক্তি, নিজের মতো করে জীবন বাঁচা মহিলাকে আলাদা দিশা এনে দিলেও তাঁর মেয়ের মনে তা নেতিবাচক প্রভাব তৈরী করে। ট্রেলার দেখে মনে হয়, ফিল্মটা আসলে মধুমিতার নয়, অপরাজিতার। অপরাজিতার অভিনয় সবাইকে ফিকে করে দিয়েছে। 25 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘চিনি’। মধুমিতা নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে সবাইকে ‘চিনি’র পোস্টার রিলিজের কথা জানিয়েছেন। নেটিজেনরা মধুমিতাকে ‘চিনি’র জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেত্রী মধুমিতা সরকার সানন্দা টিভির জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘সবিনয় নিবেদন’-এ অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর স্টার জলসার বিখ‍্যাত সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না ‘-র ‘পাখি’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়। পাখির ফ্যাশন নকল করে বাজারে আসে পমপম ডিজাইনের গয়না ও পোশাক। কিন্তু মধুমিতাকে সবচেয়ে জনপ্রিয় করে তোলে ‘কুসুম দোলা’ ধারাবাহিকের ‘ইমন’ চরিত্রটি। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে মধুমিতা হয়ে ওঠেন দর্শকদের পাশের বাড়ির মেয়ে। এরপর মধুমিতার কাছে আসতে থাকে ফিল্মের অফার। টলিউডে মধুমিতার ফিল্ম ডেবিউ হয় ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করে মধুমিতা প্রশংসনীয় হন। মৈনাক ভৌমিক পরিচালিত ফিল্ম ‘চিনি’তে মধুমিতা ও অপরাজিতা ছাড়াও অভিনয় করছেন সৌরভ দাস, অলিভিয়া সরকার প্রমুখ। অপরাজিতার অভিনয়ের পাশে মধুমিতার অভিনয় শক্তিশালী কিনা তা বলে দিতে চলেছে আগামী 25 শে ডিসেম্বর।

‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তীর। তাঁদের বন্ধুত্ব পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। একসময় তাঁরা দুজনে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সৌরভের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন মধুমিতা। এরপর মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদের পর মধুমিতা এক নামী প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে এখনও অবধি তাঁর কোনো সম্পর্কের সত্যতা প্রমাণ হয়নি।

 

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026