রাজ্য

ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সোমবার বা মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পাবেন বুদ্ধদেব ভট্টাচার্য

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অবশেষে সংকটমুক্ত হলেন। গতকালই তাকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। ইশারায় স্ত্রী ও মেয়ের সাথে কথাও বলেছিলেন তিনি। চিকিৎসকরা তাকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রেখে দেখেছিলেন তিনি সাধারণ পরিবেশে কতটা মানিয়ে নিতে পারেন। আজ অর্থাৎ শনিবার উডল্যান্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে অর্থাৎ সোমবার বা মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে হঠাৎই শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তার শরীর খারাপ শুরু হয়। তৎক্ষণাৎ বুদ্ধবাবুকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বুদ্ধবাবুর শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। তিনি বাড়িতে অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকেন। প্রায় সারাক্ষণ তাকে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াতে হয়। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে নাকে নল লাগানো থাকে তার সর্বক্ষণ। প্রায় ১৫ বছর ধরে বুদ্ধবাবুর এই সিওপিডির সমস্যা রয়েছে। তারপর সেখানে তারা করোনা টেস্ট করা হয়। টেস্ট রিপোর্ট নেগেটিভ এলে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

বর্তমানে বুদ্ধদেববাবুকে বাইপ্যাপ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। রাইলস টিউবে তরল জাতীয় খাবার খাচ্ছেন তিনি। একই সঙ্গে সময়ে সময়ে তার পরীক্ষা করা হচ্ছে। এখন তার শরীরে অক্সিজেনের মাত্রা যথেষ্ট। কার্বন-ডাই-অক্সাইড পরিমাণ নিয়ন্ত্রণে আছে। শরীর থেকে ক্যাথিটার সরিয়ে দেওয়া হয়েছে। এরপর শুধু রাইলস টিউব সরানোর অপেক্ষা। বিভিন্ন রিপোর্টে চিকিৎসকরা দেখেছে বুদ্ধবাবু এখন সংকটের বাইরে। তাই চিকিৎসকরা যত দ্রুত সম্ভব হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিতে চাইছেন বুদ্ধবাবুকে।

উডল্যান্ড হাসপাতালে করোনা চিকিৎসা হয়। তাই সংক্রমণ এড়াতে চিকিৎসকরা চাইছে না যাতে বেশিদিন বুদ্ধবাবু হসপিটালে থাকেন। বুদ্ধবাবুর এমনিতেই বয়স হয়েছে এবং সেইসাথে কো মর্বিদিটির সমস্যা রয়েছে। তাই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহের শুরুতে সোমবার বা মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে যাবেন বুদ্ধদেব ভট্টাচার্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026