জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’তে এবার গদাধরের পত্নী রূপে তাঁর জীবনে প্রবেশ ঘটতে চলেছে মা সারদার। সিরিয়ালের পটভূমিকা অনুযায়ী ‘পাগল ঠাকুর’ গদাধর ভক্তিতে আকুল হয়ে মা ভবতারিণীর নিত্য সেবা করছেন। ধীরে ধীরে রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দিরের নাম ছড়িয়ে পড়ছে চারিদিকে। এবার সেই ভক্তির বৃত্তকে সম্পূর্ণ করতেই আসছেন মা সারদামণি।
‘গদাই ঠাকুর’ অর্থাৎ গদাধরের ‘কুটো বাঁধা পাত্রী’ সারদামণির বাড়ি জয়রামবাটিতে। ছোট্ট সারদামণির সাথে বিয়ে হবে গদাধরের। ক্রমশ এগিয়ে আসবে গদাধরের ‘শ্রীরামকৃষ্ণ’ হয়ে ওঠার পর্ব। অপরদিকে সিরিয়ালে অত্যাচারী নীলকর সাহেব ডোনাল্ডের ভূমিকায় অভিনয় করে নজর কেড়ে নিয়েছেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জী।
গদাধরের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা সৌরভ সাহা। এবার তাঁর স্ত্রী সারদা দেবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন অয়ন্যা চট্টোপাধ্যায়। ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের কাহিনী এবার এগিয়ে চলেছে যুগ সন্ধিক্ষণের দিকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…