বিনোদন

হলুদ সাজে ‘কৃষ্ণকলি’র শ্যামা, দিদির বিয়েতে নতুন লুকে তাক লাগালেন অভিনেত্রী

সম্প্রতি দিদির বিয়ের গায়ে হলুদের সকালে হলুদ রঙের পোশাক ও ফুলের সাজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন অভিনেত্রী তিয়াসা রায়। দিদিকে জড়িয়ে ধরে তিয়াসা চুম্বন করলেন। তিয়াসার হলুদ রঙের সাজ দেখে নেটিজেনরা তিয়াসাকে সত্যিকারের সুন্দরী বলেছেন। তিয়াসার বিয়ে অনেক আগেই হয়ে গেছে সুবান রায়ের সাথে। কিছুদিন আগেই দুজনে পালন করেছেন বিবাহবার্ষিকী। কিন্তু টেলিটাউনে কান পাতলে শোনা যায়, তিয়াসা ও সুবানের সম্পর্কের রসায়ন এই মুহূর্তে বিপন্ন। তিয়াসাই এই সম্পর্ককে জোড়া-তালি দিয়ে ধরে রাখার চেষ্টা করছেন।

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’ নিয়েছে 18 বছরের লিপ। ব্রিজ ভেঙে গাড়ি দুর্ঘটনার সময় শ্যামা গিয়ে পৌঁছায় অন্য গাড়িতে। সেই গাড়ি শ্যামাকে বারাণসী পৌঁছে দেয়। এরপর কেটে যায় 18 বছর। শ্যামার মেয়ের প্রবেশ ঘটে সিরিয়ালে। শ্যামার মেয়ে শ্যামার মতোই গান গায়। কিন্তু শ্যামা গাড়ি দুর্ঘটনার ফলে সমস্ত কিছু ভুলে গেছে। অপরদিকে নিখিল শ্যামাকে না ভুলতে পেরে মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে। তার জীবনে এসেছে এক নতুন নারী।

একটানা 3 বছর ধরে চলা ‘কৃষ্ণকলি’ সিরিয়ালটির টিআরপি ক্রমশ কমছে তার দুর্বল চিত্রনাট্যের কারণে। এই কারণে ‘কৃষ্ণকলি’তে নতুন মোড় এনে তার টিআরপি বাড়ানোর চেষ্টা করছে চ্যানেল। ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা রায় এবং তাঁর স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন নীল ভট্টাচার্য। নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026