পলিটিক্স

রবীন্দ্রনাথের জন্মস্থান নাকি বিশ্বভারতী, নড্ডার বিতর্কিত টুইটের বিরোধিতায় মিছিল তৃণমূলের

প্রথমে ছিল বিদ্যাসাগর এবারে রবীন্দ্রনাথ। বাংলার গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে এবারে বেফাঁস মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। আর সেই মন্তব্যকে হাতিয়ার করে ভোটের আগে পথে নামছে বঙ্গের শাসকদল তৃণমূল।

বুধবার রাজ্য সফরে দুই দিনের জন্য বাংলায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বাংলাতে আসলে রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলাতো মাস্ট। এই কারণে রবীন্দ্রনাথের জন্ম ভূমিতে এসে তার জন্মস্থান নিয়ে একটি মন্তব্য করলেন জেপি নড্ডা। কিন্তু সেই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বর্তমানে রাজ্য রাজনীতিতে। বঙ্গ সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি মন্তব্য করেছেন, রবীন্দ্রনাথের জন্মস্থান নাকি বিশ্বভারতী। আর সেই মন্তব্যের পরেই এটিকে হাতিয়ার করে ভোটের আগে পথে নেমেছে তৃণমূল। এদিন দুপুরে হাজরা থেকে কালীঘাট পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত করা হয়েছে। এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তৃণমূল কর্মীরা প্রায় সকলেই এই মিছিলে যোগদান করেছেন বলে জানা গিয়েছে।

তৃণমূল সূত্রের খবর, কলকাতাসহ রাজ্যের সর্বত্র আমরা লজ্জিত। আমরা ক্ষমাপ্রার্থী স্লোগান তুলে মিছিল-সমাবেশ করব। বিজেপির সর্বভারতীয় সভাপতির টুইটের স্ক্রিনশট নিয়ে এদিন তৃণমূলের তরফে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়, বহিরাগতদের বাংলাতে আসার আগে একটু হোম ওয়ার্ক করার প্রয়োজন ছিল। বিশ্বভারতী রবীন্দ্রনাথের জন্মস্থান নয়। বরং সেটি হল জোড়াসাঁকো।

প্রসঙ্গত বিজেপির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ” রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ধারণা বিনিময় করা গণতন্ত্রের সৌন্দর্য। পশ্চিমবঙ্গ তার ধারণাগুলি বিনিময়ের জন্য পরিচিত। বিশ্বভারতী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান : শ্রী JPNadda জি।” এই একটি টুইট বিজেপি নেতা রাজু ব্যানার্জিও শেয়ার করেছেন। তবে পরবর্তীতে বিজেপির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ওই বিতর্কিত টুইট ডিলিট করে দেওয়া হয়। যদিও শুধুমাত্র তৃণমূল না, অন্যান্য অনেক রাজনৈতিক দল ওই বিতর্কিত স্ক্রিনশট নিয়ে বিজেপিকে বিধতে ছাড়েনি।

অন্যদিকে বিজেপির অভিযোগ, বিজেপির সর্বভারতীয় সভাপতির মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করেছে তৃণমূল নেতৃত্ব। সঙ্গে তারা টুইট করে বসিরহাটের তৃণমূল সাংসদ এবং তৃণমূল নেতৃত্ব কে ট্যাগ করে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে শোনা যাচ্ছে, বিজেপি রাজ্য সভাপতি জেপি নড্ডা বলছেন,”বিশ্বভারতী এখানে। যদিও এই টুইট বিনিময় নিয়ে বর্তমানে বেশ সরগরম রাজ্য রাজনীতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026