বিনোদন

উন্মুক্ত নাভি, নতুন পোষ্টারে বাজিমাৎ করল অভিনেত্রী মধুমিতা

গতকাল রিলিজ হয়েছে মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘চিনি’র পোস্টার। এই পোস্টারে অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য-কেও। পোস্টার দেখে মনে হচ্ছে, এই ছবিতে তাঁরা মা ও মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। আজ সকালে মধুমিতা নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে সবাইকে ‘গুড মর্নিং’ জানিয়ে নিজের একটি ফটো শেয়ার করেছেন। এই ফটোর ক্যাপশনে মধুমিতা সবাইকে ‘চিনি’র পোস্টার রিলিজের কথা জানিয়েছেন। নেটিজেনরা মধুমিতাকে ‘চিনি’র জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেত্রী মধুমিতা সরকার সানন্দা টিভির জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘সবিনয় নিবেদন’-এ অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর স্টার জলসার বিখ‍্যাত সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না ‘-র ‘পাখি’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়। পাখির ফ্যাশন নকল করে বাজারে আসে পমপম ডিজাইনের গয়না ও পোশাক। কিন্তু মধুমিতাকে সবচেয়ে জনপ্রিয় করে তোলে ‘কুসুম দোলা’ ধারাবাহিকের ‘ইমন’ চরিত্রটি। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে মধুমিতা হয়ে ওঠেন দর্শকদের পাশের বাড়ির মেয়ে। এরপর মধুমিতার কাছে আসতে থাকে ফিল্মের অফার। টলিউডে মধুমিতার ফিল্ম ডেবিউ হয় ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করে মধুমিতা প্রশংসনীয় হন।

‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তীর। তাঁদের বন্ধুত্ব পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। একসময় তাঁরা দুজনে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সৌরভের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন মধুমিতা। এরপর মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদের পর মধুমিতা এক নামী প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে এখনও অবধি তাঁর কোনো সম্পর্কের সত্যতা প্রমাণ হয়নি।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026