বিনোদন

রিসেপশন স্ত্রী শ্বেতাকে চুমু আদিত্যর, ডান্স ফ্লোরে পা মেলালেন নতুন দম্পতি, ভাইরাল ভিডিও

সম্প্রতি ছিল গায়ক উদিত নারায়ণের পুত্র ও উদীয়মান গায়ক আদিত্য নারায়ণ ও তাঁর স্ত্রী অভিনেত্রী শ্বেতা আগরওয়ালের বিয়ের রিসেপশন। রিসেপশনে উপস্থিত ছিলেন বলিউডের অন্যতম অভিনেতা গোবিন্দা সহ অনেক নামীদামি সেলিব্রিটি। আদিত্যর বাবা উদিত নারায়ণ ছিলেন বিন্দাস মুডে। কখনও তিনি নেচেছেন তাঁর স্ত্রী দীপা নারায়ণের সঙ্গে, আবারও কখনও তাঁর ফেভারিট ‘চিচি’ গোবিন্দার সঙ্গে নেচে মাত করে দিয়েছেন ডান্স ফ্লোর। অপরদিকে আদিত্য তাঁর দীর্ঘ দশ বছরের ভালোবাসা শ্বেতাকে নিজের করে পাবার আনন্দে চুম্বন করলেন। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল আদিত্য-শ্বেতার নিষ্পাপ ভালোবাসার মুহূর্ত। এরপরেই আদিত্য ও শ্বেতা অন্য সেলেবদের সঙ্গে পা মেলালেন ডান্স ফ্লোরে। করোনা বিধি মেনে মাত্র পঞ্চাশ জন অতিথি নিমন্ত্রিত ছিলেন আদিত্য-শ্বেতার রিসেপশনেও। কিন্তু আদিত্য ও শ্বেতার ঝলমলে উপস্থিতি চারিদিক আলোকিত করে তুলেছিল। সেই সঙ্গেই রিসেপশনের সন্ধ্যায় আদিত্য-শ্বেতার একান্ত মুহূর্ত ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

আদিত্য-শ্বেতার বিয়েতে যথেষ্ট খুশি তাঁদের দুজনের পরিবার। পয়লা ডিসেম্বর উদিত নারায়ণের জন্মদিনেই মুম্বইয়ের ইস্কন মন্দিরে আদিত্য ও শ্বেতার আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। স্ত্রী দীপা নারায়ণের সঙ্গে রীতিমত নাচতে নাচতে ‘বারাত’ নিয়ে ইস্কন মন্দিরে উপস্থিত হন উদিত নারায়ণ। আদিত্য ও শ্বেতার বিয়ের কিছু ফটো ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফটোতে দেখা যাচ্ছে, আদিত্যর পরনে রয়েছে অফ হোয়াইট রঙের শেরওয়ানি, তার সাথে মানানসই পাগড়ি ও কুন্দনের গয়না। বিয়ের সাজে ‘কুল’ লুক আনার জন্য আদিত্য চোখে সানগ্লাস পরেছিলেন। আদিত্যর পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছিল শ্বেতার পোশাক। শ্বেতার পরনে ছিল অফ হোয়াইট রঙের লেহেঙ্গা চোলি। তার সাথে মানানসই করে শ্বেতা পরেছিলেন পোলকির গয়না। করোনা বিধি মেনে সম্পন্ন হয় আদিত্য ও শ্বেতার বিয়ে। এই বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র পঞ্চাশ জন অতিথি। রবিবার ছিল মেহেন্দি ও সোমবার ছিল ‘হলদি কি রসম’।

2010 সালে আদিত্য ও শ্বেতা অভিনীত ফিল্ম ‘শাপিত’ মুক্তি পায়। এই ফিল্মটি বক্স অফিসে সাফল্য না পেলেও ফিল্মের সেট থেকে শুরু হয় আদিত্য ও শ্বেতার প্রেম। তবে নিজেদের সম্পর্ককে কোনোদিন স্পটলাইটে নিয়ে আসেননি আদিত্য ও শ্বেতা। আদিত্য নিজের বিয়ের ঘোষণা করার সময় শ্বেতার কথা জানতে পারে মিডিয়া।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026