নিউজ

রামবিলাস পুত্র গর্জালেন, কিন্তু বর্ষালেন না

পাটনা: বিহারের গোটা ভোট মরশুমে গর্জালেন কিন্তু বর্ষালেন একদম সামান্য। কথা হচ্ছে সদ্য প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোওয়ানকে নিয়ে। এ যাত্রায় বিহারে কোনওক্রমে সরকার বাঁচিয়ে ফেলেছেন নীতীশ কুমার। হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না তেজস্বী যাদব। ফলে ফের একবার সরকার গড়তে চলেছেন নীতিশ কুমার। এরপর একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি। কিন্তু গোটা ভোট জুড়ে সবচেয়ে বেশি গর্জে উঠেছিলেন এলজেপি নেতা চিরাগ পাসোওয়ান। কিন্তু ভোটের লাফল যা হয়েছে, তাতে বেশি বর্ষাতে দেখা গেলো না তাকে। মাত্র একটি ভোট পেয়ে সান্তনা পেতে হয়েছে রামবিলাস পুত্রকে।

বিহারে ভোটের চাকা সবে তখন গড়িয়েছে। রামবিলাস পাসোয়ান অসুস্থ হতেই স্টিয়ারিংয়ে বসেন চিরাগ। চিরাগ আসার পর থেকেই একের পর এক বোমা ফাটিয়েছেন। বাবাকে অসম্মান করেছেন নীতীশ কুমার, এই অভিযোগে নীতীশ বিরোধিতা শুরু করেন তিনি। জে পি নড্ডাকে চিঠি দিয়ে তিনি জানান, এনডিএ ছাড়ার কার্যকারণ। তারপর থেকেই নানা তত্ত্ব চিরাগ সামনে আনতে থাকেন। দুর্নীতি অস্ত্রে বিঁধতে থাকেন নীতীশের দলকে। জনসভায় বলেন, পট পরিবর্তন হলে নীতীশকে জেলে পাঠাবেন দু্র্নীতির কারণে।

কিন্তু এত গর্জে লাভটা কি হল? জেডিইউকে টেক্কা দেওয়া তো দূরে থাক, বিহারে গত বেশ কয়েক বছর ধরে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বামেরা যেখানে ভাল ফল করেছে, সেখানে এলজেপিকে কার্যত খুঁজেই পাওয়া যায়নি। তাই চিরাগের সঙ্গে সেইসব মেঘের তুলনা করা হয়েছে, যা গর্জায় কিন্তু বর্ষায় না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026