সম্প্রতি অভিনেত্রী মধুমিতা সরকার নববধূর বেশে ইন্সটাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন। মধুমিতা ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে নিজের জীবনে লাল রঙ থাকার কথা বলেছেন। মধুমিতা ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ মধুমিতাকে প্রশ্ন করেছেন, তবে কি বিজনেস টাইকুন সাবির আহলুওয়ালিয়ার সঙ্গে নতুন জীবন শুরুর ইঙ্গিত দিয়েছেন মধুমিতা! কিন্তু মধুমিতা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফ্যাশন ডিজাইনার তমশ্রী রায়-এর ডিজাইন করা লাল লেহেঙ্গা চোলিতে মধুমিতাকে অনন্যসুন্দরী লেগেছে। এর সঙ্গে মানানসই করে মধুমিতা পরেছেন এক হাতে কুন্দনের বালা ও নাকে বড় নথ। মধুমিতার মেক-আপ করেছেন সুমন। মধুমিতার ফটো তুলেছেন কৌস্তভ সইকিয়া। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে মধুমিতার ছবি।
অভিনেত্রী মধুমিতা সরকার সানন্দা টিভির জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘সবিনয় নিবেদন’-এ অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর স্টার জলসার বিখ্যাত সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না ‘-র ‘পাখি’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়। পাখির ফ্যাশন নকল করে বাজারে আসে পমপম ডিজাইনের গয়না ও পোশাক। কিন্তু মধুমিতাকে সবচেয়ে জনপ্রিয় করে তোলে ‘কুসুম দোলা’ ধারাবাহিকের ‘ইমন’ চরিত্রটি। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে মধুমিতা হয়ে ওঠেন দর্শকদের পাশের বাড়ির মেয়ে। এরপর মধুমিতার কাছে আসতে থাকে ফিল্মের অফার। টলিউডে মধুমিতার ফিল্ম ডেবিউ হয় ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করে মধুমিতা প্রশংসনীয় হন। এই মুহূর্তে তিনি মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘চিনি’-তে অভিনয় করছেন।
‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তীর। তাঁদের বন্ধুত্ব পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। একসময় তাঁরা দুজনে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সৌরভের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন মধুমিতা। এরপর মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদের পর মধুমিতা এক নামী প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে কিছুদিন আগে তাঁকে বিজনেস টাইকুন সাবির আহলুওয়ালিয়া-এর সাথে দেখা যায়। ফলে মধুমিতার সম্পর্ক নিয়ে টলিউডে গুঞ্জন আরো জোরদার হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…