নিউজ

কথা দিয়ে কথা রাখবে বিজেপি, মুখ্যমন্ত্রীর পদে থাকবেন নীতিশ কুমারই

পাটনা: বুথ ফেরত সমীক্ষা বলেছিল বিহারে পরিবর্তনের সরকার গড়তে চলেছে তেজস্বী যাদব। দীর্ঘ ১৫ বছররের শাসন শেষ হতে চলেছে। কিন্তু ভোটের ফল উল্টো কথাই বলল। এ যাত্রায় বিহারে কোনওক্রমে সরকার বাঁচিয়ে ফেলেছেন নীতীশ কুমার। হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না তেজস্বী যাদব। তবে এবার নীতীশের দলের থেকে বেশি আসন পেয়েছে বিজেপি। যদিও তারা লড়েছে কম আসনে। হিসেব মতো বিজেপি বেশি ভোট পাওয়ায় মুখ্যমন্ত্রীর আসনে বিজেপি প্রার্থীর বসা উচিত। কিন্তু নির্বাচনের আগেই জেডিইউ-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, ভোটের ফল যাই হোক না কেন, মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমারই। আর সেই কথাই এবার রাখতে চলেছে গেরুয়া শিবির।

যুদ্ধজয় হয়ে গিয়েছে। তেজস্বী যাদবকে কার্যত হাড়ের মুখ দেখিয়েছে এনডিএ। কিন্তু তারপর এই প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক মহলে যে ছোট শরিক জেডিইউকে দেওয়া কথা আদৌ কি রাখবে বিজেপি? এ প্রসঙ্গে ডেপুটি মুখ্যমন্ত্রী সুশীল মোদি জানিয়ে দিয়েছেন, প্রতিশ্রুতি মতই নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন।

আজ, বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশীল মোদী এ প্রসঙ্গে বলেছেন, ‘এই জয়ের কারিগর নরেন্দ্র মোদি, নীতীশ কুমার। এরা দুজনে মিলেই এই সংখ্যাগরিষ্ঠতা এনেছে। আমরা জনতার মধ্যে কোন রাগ ক্রোধ দেখিনি। বিরোধীরা মিথ্যে ইস্যু তুলেছিল। তাতে কাজ হয়নি। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি আমরা। বিহারে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই।’

১২৫টি আসনে এনডিএ জেতার ফলে ৭৫টি আসন জিতেছে বিজেপি। সেখানে জেডিইউ ৪৩টি আসন জিতেছে। সেক্ষেত্রে নীতীশ কুমারের দল তৃতীয় দল হিসেবে উঠে এসেছে। তারপরেও মুখ্যমন্ত্রীর পদ জেডিইউকে ছেড়ে দেওয়া হবে কিনা, তা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে বিহারে নীতীশ কুমারই থেকে যাবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026