নিউজ

নীতিশ কুমার এবার আর মুখ্যমন্ত্রী হবেন না, আমি লিখে দিতে পারি, দাবি চিরাগ পাসওয়ানের

পাটলিপুত্র: করোনা পরিস্থিতির মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। দেশ জুড়ে যখন করোনা পরিস্থিতি অব্যাহত, ঠিক তখন সমস্ত করনাবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে নির্বাচনের আয়োজন করা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। ইতিমধ্যেই বিহারে প্রথম দফার নির্বাচন বেশ কয়েকদিন আগেই হয়ে গিয়েছে। আর আজ, মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার নির্বাচন হচ্ছে। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। দ্বিতীয় দফা নির্বাচনে বিহারের খাগারিয়ায় ভোট দেওয়ার আগে চিরাগ পাসওয়ান দাবি করেছেন, আগামী ১০ নভেম্বরের পর বিহারের মুখ্যমন্ত্রী পদে আর নীতিশ কুমার থাকবেন না।

বিহারের ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। ভোট দিচ্ছে প্রায় ২.৮৫ কোটি ভোটার। দ্বিতীয় দফার নির্বাচনে লড়াইয়ে রয়েছেন দেড় হাজার প্রার্থী। আর এই দ্বিতীয় দফার নির্বাচনে এসেই ভোট দেওয়ার আগে চিরাগ বলেন, ‘আমাকে দিয়ে আপনারা লিখিয়ে নিতে পারেন বা আমি আপনাদের লিখে দিতে পারি যে, আগামী ১০ নভেম্বর অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর নীতিশ কুমার আর বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন না। আমার নীতি হল বিহার প্রথম, বিহারী প্রথম। চার লক্ষ বিহারীর পরামর্শে ভিশন ডকুমেন্ট তৈরি করা হয়েছে। আমি সেই মতই কাজ করে যেতে চাই। অহংকারের কারণেই অতীতেও আমআদমি বড় বড় মানুষকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছে। এবারও তাই হবে। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর কোনও রোডম্যাপ নেই। তাই তিনি আর মুখ্যমন্ত্রী পদে ১০ নভেম্বরের পর বসবেন না। আমি নিশ্চিত।’ এভাবেই কার্যত নীতিশ কুমারের ভবিষ্যৎবাণী করে ফেললেন চিরাগ পাসওয়ান।

প্রসঙ্গত, প্রত্যেক বুথে দেড় হাজারের বদলে ১০০০ করে ভোটাররা ভোটদান করছে। প্রত্যেক বুথে ঢোকার মুখে থাকছে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা। এমনকি প্রথম দফার নির্বাচনের মতো দ্বিতীয় দফার নির্বাচনেও নির্দিষ্ট সময় অন্তর স্যানিটাইজ করা হবে ব্যালট মেশিনকে। সব মিলিয়ে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বিহারের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026