রাজ্য

আচমকাই বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নামলেন বাগডোগরা বিমানবন্দরে

হঠাৎ করেই আজ সকালে বাংলায় চলে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার যদিওবা বাংলায় আসার কোনো পরিকল্পনা আগে থাকতেই ছিল না। তিনি বিহারের অরারিয়া ও সহরসায় নির্বাচনী সভাতে অংশগ্রহণ করার জন্য আসছিলেন। সে কারণেই তার বিমান বাংলার বাগডোগরা এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকে হেলিকপ্টারে করে তার বিহারে যাওয়ার কথা। এয়ারপোর্টে বিজেপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসে।

সকাল সকাল প্রধানমন্ত্রী আসার খবর পেয়ে তাকে বাংলায় স্বাগত জানাতে যায় কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার,বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু ও আলিপুরের সাংসদ জন বারলা। এমনকি প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে।

বাগডোগরা বিমানবন্দরে দলের সাংসদদের সাথে দেখা করেই হেলিকপ্টার নিয়ে বিহারের উদ্দেশ্যে উড়ে যান মোদি। প্রসঙ্গত, কাল শহরে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নভেম্বর ৫ তারিখে বর্ধমান ও মেদিনীপুর জোন এবং নভেম্বর ৬ তারিখে কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সাথে বৈঠক করবেন তিনি। এমনকি যাওয়ার সময় দক্ষিণেশ্বর মন্দিরেও যাবেন বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026