নিউজ

আলু-পেঁয়াজ অগ্নিমূল্য, উৎসব মরশুমে মধ্যবিত্তের মাথায় হাত

কলকাতা: রাজ্য জুড়ে চলছে উৎসবের মরশুম। ইতিমধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কেটে গিয়েছে। মা লক্ষ্মীর আরাধনাও শেষ হয়ে গিয়েছে। এবার পালা শক্তির আরাধনা করার। সামনে আসছে আলোর উৎসব দীপাবলি। আর তারপরেই বাঙালির ঘরে ঘরে পালিত হবে ভাইফোঁটা। তাই উৎসবের সময় একটু বেশি করেই বাজারমুখী হচ্ছে বাঙালি। কিন্তু বাজার সেরে যখনই ঘরে ফেরা হচ্ছে তখনই হাত শূন্য। কারণ, বাজারে শাক-সবজি থেকে শুরু করে আলু-পেঁয়াজ সবকিছুর দাম আকাশছোঁয়া। আর এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি আপাতত খুব একটা বদলাবে না বলেই মনে করছে ক্রেতারা।

ট্রেন বন্ধ। তাই শাক-সবজির দাম বাড়তে পারে। সেটা কিছুটা স্বাভাবিক। কিন্তু আলু-পেঁয়াজের দাম যেভাবে আকাশছোঁয়া হয়ে উঠছে, তাতে নাভিশ্বাস উঠছে বাঙালির। জ্যোতি আলু কয়েকদিন আগেও কিলো প্রতি দাম ছিল ৩৫ থেকে ৩৬ টাকা। যা বর্তমানে বাড়তে বাড়তে দাঁড়িয়েছে ৪০ টাকায়। যদি আপনি চন্দ্রমুখী আলু খেতে চান, তাহলে আপনাকে তার জন্য ৪৫ টাকা খরচ করতেই হবে। অন্যদিকে, কিলো প্রতি পেঁয়াজের দাম যাচ্ছে কোথাও ৭০ টাকা, আবার কোথাও ৮০ টাকা। এতদিন পেঁয়াজ কাটার সময় মানুষের চোখে জল আসতো। কিন্তু এখন পেঁয়াজ কিনতে গিয়ে চোখের জল বেরোচ্ছে আমজনতার।

আলুর দাম বাড়া প্রসঙ্গে এক আলু বিক্রেতা জানিয়েছেন, ‘নতুন আলু না ওঠা পর্যন্ত আলুর দাম কমার কোনও সম্ভাবনা নেই। উলটে বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অন্ধপ্রদেশ, নাসিক এবং অন্যান্য যেসব জায়গা থেকে রাজ্যে পেঁয়াজ ঢোকে, সেখান থেকে পেঁয়াজ ঢোকার পরিমাণ কমেছে। তাই পেঁয়াজ কার্যত অগ্নিমূল্য। কিন্তু ট্রেন বন্ধের কারণে শাক-সবজির দাম বাড়া যতটা যুক্তিযুক্ত, ততটাই আলু-পেঁয়াজের দাম বেড়ে যাওয়া অযৌক্তিক বলে মনে করছেন কিছু ক্রেতারা। তবে সে যাই হোক, মধ্যবিত্ত বাঙালির বাজারে যেতে গেলে পকেটে বেশ টান পড়ছে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026