রাজ্য

কালই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাবেন দক্ষিণেশ্বর মন্দিরেও

কাল বুধবার বাংলা সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে কলকাতায় এসে তিনি রাজারহাটের একটি হোটেলে উঠবেন। তারপর বৃহস্পতিবার হেলিকপ্টারে করে যাবেন বাঁকুড়ায়। সেখানে তার রবীন্দ্র ভবনে কর্মসূচি আছে। তিনি সেখানকার বিজেপি কর্মকর্তাদের সাথে আগামী ভোটের জন্য বৈঠক করবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের কথা ভেবে গেরুয়া শিবির রাজ্য বিজেপি সংগঠনকে ৫ টি জোনে ভাগ করেছে। এরইমধ্যে উত্তরবঙ্গ জোনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা পুজোর সময় বৈঠক করে গেছেন। এরপর অমিত শাহ বাংলায় এসে মূলত চারটি সাংগঠনিক জোনের নেতৃত্বের সাথে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। নভেম্বর ৫ তারিখে বর্ধমান ও মেদিনীপুর জোন এবং নভেম্বর ৬ তারিখে কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সাথে বৈঠক করবেন তিনি।

৬ তারিখ কলকাতায় ফিরে তার কাছে শেষ হয়ে গেলে তার দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার কথা। সেখান থেকে তিনি যাবেন পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। তারপর তার একজন উদ্বাস্তু পরিবারের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করার পরিকল্পনাও আছে বলে জানা গিয়েছে।

এছাড়াও ৬ তারিখ শুক্রবার তিনি সল্টলেকের ইজেডসিসি-তে একটি দলীয় বৈঠকে উপস্থিত থাকবেন। ভোটের জন্য বৈঠক ছাড়াও তিনি সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষের সাথে তাদের সমস্যার ব্যাপার নিয়ে কথা বলবে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতেই অবশ্য অমিত শাহ দিল্লি ফিরে যাবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026