নিউজ

মা উড়ালপুলে চিনা মাঞ্জার সুতোয় গলা কাটলো এক পুলিশকর্মীর

কলকাতা: মা উড়ালপুলে চিনা মাঞ্জার জেরে ফের ঘটল দুর্ঘটনা। এবার ঘুড়ির সুতোয় গলা কাটলো এক কর্তব্যরত পুলিশকর্মীর। আহত অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় ফের চিনা মাঞ্জা নিয়ে কড়া নজরদারি শুরু করল কলকাতা পুলিশ।

মা উড়ালপুলে চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনার খবর নতুন কিছু নয়। এর আগেও এমন বহু খবর প্রকাশ্যে এসেছে। যদিও তারপর থেকে কলকাতা পুলিশ দুপুর এবং বিকেলের সময়ে কড়া নজরদারি চালায়। কোথা থেকে কোনও ঘুড়ির সুতো এসে মা উড়ালপুলে পড়ছে কিনা, সেটা দেখার জন্য। কিন্তু এই কড়া নজরদারির মধ্যেও এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে।

জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ এক কর্তব্যরত পুলিশকর্মী বাইকে করে বাইপাস থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন। তখনই তার গলায় চিনা মাঞ্জার সুতো জড়িয়ে যায় এবং তিনি আহত হয়ে পড়েন। তাকে বাইক থেকে লুটিয়ে পড়তে দেখে অন্যান্য পুলিশকর্মীরা তড়িঘড়ি এসে তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যান। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ঘুড়ির সুতোয় তার গলা কেটে গিয়েছে। এই ঘটনার পর আরও কড়াকড়ি শুরু করেছে কলকাতা পুলিশ।

সাধারণত প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর পর থেকে এই উৎসবের মরশুমে মা উড়ালপুলে চিনা মাঞ্জার প্রভাব দেখা যায়। এর ফলে যে বহু দুর্ঘটনা ঘটেছে। তারপর নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। পরবর্তী সময়ে এই নজরদারির ফলে দুর্ঘটনা অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু ফের এ বছর আবারও এক পুলিশকর্মী আহত হলেন চিনা মাঞ্জার ঘুড়ির সুতোয়। তাই নতুন করে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026