নিউজ

নিউ নর্ম্যালেও মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

কলকাতা: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের সময় বন্ধ ছিল কলকাতার মেট্রো পরিষেবা। কিন্তু আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর গত একমাস ধরে নিউ নর্ম্যাল পরিস্থিতিতে চালু হয়েছে মেট্রো পরিষেবা। যদিও এই পরিষেবায় বেশ কিছু বদল আনা হয়েছে। সমস্তরকম করোনাবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনেই মেট্রো চলাচল করছে তিলোত্তমার বুকে। কিন্তু নিউ নর্ম্যাল পরিস্থিতিতেও মেট্রোতে আত্মহত্যার মতো ঘটনা আটকানো গেল না। ফের আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর।

জানা গিয়েছে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দুপুর ১২.১২ মিনিট নাগাদ দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দেয় এক যাত্রী। তড়িঘড়ি মেট্রোর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ব্যক্তি। যদিও এখনও পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

সপ্তাহের দ্বিতীয় দিনে ব্যস্ততম সময়ে মেট্রোয় আত্মহত্যার ঘটনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল পরিষেবাকে। আপ এবং ডাউন দুই ক্ষেত্রেই সাময়িকভাবে প্রায় এক ঘন্টা পরিষেবা বন্ধ ছিল। এর ফলে দুর্ভোগের শিকার হতে হয়েছে নিত্যযাত্রীদের। যদিও সমস্ত কিছু স্বাভাবিক করে এক ঘন্টা পর পুনরায় চালু করা হয়েছে মেট্রো। এখন পরিষেবা স্বাভাবিক রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026