বিনোদন

১৪ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার! মুখ খুললেন আমির কন্যা ইরা খান

অবসাদ নিয়ে মুখ খুললেন আমির ও রিনা দত্তের মেয়ে মেয়ে ইরা খান। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট মেয়ে হয়েও মানসিক অবসাদের শিকার ইরা। এইবারে তাঁর অবসাদের কারণ নিয়ে মুখ খুললেন ইরা নিজেই। নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ইরা এই ব্যপারে স্পষ্ট জানিয়েছিলেন যে তার বাবা আমির খান এবং মা রীনা দত্তের বিবাহ বিচ্ছেদ তাকে কোনওভাবেই ‘আঘাত’ দেয়নি, কারণ এটি একটি বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদ ছিল। তাহলে মানসিক অবসাদের কারণ? এই ব্যপারে ইরা তাঁর পূর্বের অভিজ্ঞতা শেয়ার করেছেন। বর্তমানে ইরার বয়স ২৩।

তিনি তাঁর ১৪ বছর বয়সের এক ঘটনা শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ইরা বলেন, কৈশোরে মাত্র ১৪ বছর বয়সে যৌন হেনস্থার মুখোমুখি হন তিনি। যখন তাঁকে ওই খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়, সে বিষয়ে ইমেল করে বাবা-মাকে তিনি সবকিছু জানিয়েছিলেন। এরপর ওই অন্ধকার পরিবেশ থেকে মা-বাবাই তাঁকে টেনে বর করে আনেন। এমনকি ইরা এও জানান যে ওই বয়সে তিনি প্রথম বুঝতে পারেননি যে যৌন হেনস্থা কী এবং কেন তাঁর সঙ্গে ওই ধরনের ঘৃন্য কাজ করা হয়েছে।

গত ১০ ই অক্টোবর ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই বিশেষ দিন উপলক্ষে নিজের মানসিক অবসাদের কথা শেয়ার করেছিলেন ইরা। যা এই মুহূর্তে ভাইরাল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026