বিনোদন

হিন্দি গানে তুমুল নাচলেন ‘কৃষ্ণকলি’র শ্যামা, প্রশংসার ঝড় নেট দুনিয়ায়

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’ র মুখ্য চরিত্র শ্যামার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তিয়াসা রায়। তাঁর স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা নীল ভট্টাচার্য। সম্প্রতি শ্যামার লুকেই সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা ও পরনে আটপৌরে শাড়ি পরে বলিউড ফিল্ম ‘জব উই মেট’-এর জনপ্রিয় গান ‘ইয়ে ইস্ক’-এর সাথে নেচে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিয়াসা। তিয়াসার নাচের ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কাছে তিয়াসার নাচ যথেষ্ট প্রশংসিত হয়েছে। এই মুহূর্তে ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে নতুন মোড় এসেছে। শ্যামার সতীন আম্রপালী গুলি লেগে মারা যায়। কিন্তু মৃত্যুর আগে আম্রপালী স্বামী নিখিলের কাছে ক্ষমা চায় শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। তিয়াসাই একইসঙ্গে শ্যামা ও আম্রপালীর চরিত্রে অভিনয় করছিলেন। কারণ শ্যামা ও আম্রপালী এক দেখতে কিন্তু শ্যামার গায়ের রঙ কালো এবং আম্রপালী ফর্সা। শ্যামার অনুপস্থিতিতে আম্রপালী নিখিলের স্ত্রী শ্যামার ভূমিকায় অবতীর্ণ হয়। নিখিল ও আম্রপালীর সামাজিক বিয়েও হয়। কিন্তু সেই মুহূর্তে ফিরে আসে শ্যামা। নিখিল ও আম্রপালীর মধ্যে চুক্তি হয়েছিল শ্যামা ফিরে এলে আম্রপালী নিখিলের জীবন থেকে দূরে চলে যাবে। কিন্তু শ্যামা কৃতজ্ঞতাবশতঃ আম্রপালীকে নিখিলের বাড়িতে থাকতে বলে। কিন্তু আম্রপালী শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।

অভিনেত্রী তিয়াসা রায় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। কিছুদিন আগে তিনি ও তাঁর স্বামী সুবান বিবাহবার্ষিকী পালন করেছেন। এই বিবাহবার্ষিকীর থিম রং ছিল নীল। সেইমতো নীল রঙের কেক কাটা হয়েছিল। তিয়াসা নীল রঙের শাড়ি পরেছিলেন ও খোঁপায় দিয়েছিলেন নীল রঙের ফুল। তিয়াসার সঙ্গে মানানসই করে তাঁর স্বামী সুবান পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি। কেক কাটার পর ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়ে ছবি তোলেন দুজনে। অথচ কিছুদিন আগে সুবানের বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ তুলে গোবরডাঙা থানায় এফআইআর করতে গিয়েছিলেন তিয়াসা। কিন্তু পরে সুবান গিয়ে সমস্ত মিটমাট করে তিয়াসাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। তবে সুবান অভিযোগ করেন, তিয়াসার মা তিয়াসাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে চান কারণ তিয়াসা এখন বিখ্যাত নায়িকা।

জি বাংলায় সম্প্রচারিত ‘কৃষ্ণকলির’ টিআরপি এই মুহূর্তে যথেষ্ট কম। দর্শকদের মতে, টিআরপি কমে যাওয়ার জন্য এই সিরিয়ালটির চিত্রনাট্য দায়ী। ‘কৃষ্ণকলি ‘ শুরু থেকেই অনেক বিতর্কের মুখে পড়লেও তার টিআরপি সবসময় বেশি ছিল। কিন্তু এই মুহূর্তে ধারাবাহিকে একজন স্বামীর দুই স্ত্রী কনসেপ্ট ও নায়িকা শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র-তত্ত্বের বস্তাপচা চিত্রনাট্য ‘কৃষ্ণকলি’র টিআরপির পক্ষে যথেষ্ট খারাপ হয়েছে। এই মুহূর্তে নেটিজেনরা সিরিয়ালের মহাসমাপ্তি পর্ব দেখতে চান বলে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026