বুয়েনাস আইরেস: ষাটটা বসন্ত পেরিয়ে গিয়েছেন। তবুও উন্মাদনায এতটুকু ভাঁটা পড়েনি। কিন্তু এবার বোধ হয় ঘটল ছন্দপতন। সোমবার হঠাৎ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন ফুটবলের রাজপুত্র। তাই মারাদোনাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগামী তিনদিন হাসপাতালে রেখে তাঁকে পর্যবেক্ষণ করা হবে বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মারাদোনার শরীরে ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে। এমনকি রক্তাল্পতার পুরনো সমস্যাও রয়েছে তাঁর। তাই তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। তবে আশার খবর এটাই যে, মারাদোনার শরীরে করোনার কোনও লক্ষণ খুঁজে পাওয়া যায়নি। আর এই খবরটি আপাতত স্বস্তি দিয়েছে মারাদনা ভক্তদের।
সম্প্রতি নিজের জন্মদিনের কেক কাটতে স্থানীয় ক্লাব জিমনেশিয়ার মাঠে মারাদোনাকে দেখা গিয়েছিল। সেখানেও বেশ উৎফুল্ল লাগছিল ফুটবলের রাজপুত্রকে। কিন্তু হঠাৎই তাঁর শারীরিকভাবে অসুস্থতা ফুটবল বিশ্বের মন খারাপের খবর নিয়ে এসেছে। তবে সকলের এখন একটাই কামনা, দ্রুত সুস্থ হয়ে উঠুক সকলের প্রিয় মারাদোনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…