নিউজ

Chokher alo scheme: পশ্চিমবঙ্গে চশমা এবং ছানির অপারেশন এবার থেকে একেবারে ফ্রি, শীঘ্রই আবেদন করে ফেলুন চোখের আলো প্রকল্পে

পশ্চিমবঙ্গে অনেকেই এমন রয়েছেন যারা অপুষ্টি জনিত কারণে বা দূষণের জন্য নানা সমস্যায় ভুগছেন। এর মধ্যে অন্যতম হলো চোখের সমস্যা। চিকিৎসার অভাবে অনেক মানুষের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি অন্ধত্বের দিকে চলে যাচ্ছেন অনেকে। এই সমস্ত সমস্যা রুখতে এবারে পশ্চিমবঙ্গ সরকার শুরু করে দিল চোখের আলো প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের আওতায় চক্ষু পরীক্ষা থেকে শুরু করে চোখের চিকিৎসা, ৬০ বছরের বেশি বয়সীদের জন্য ছানি অপারেশন করা হবে একেবারে বিনামূল্যে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টুইট করে এই বিষয়টি জানিয়েছেন।

জানা গিয়েছে এরপর থেকে প্রায় মোট ১০ লক্ষ মানুষ ছানি অপারেশন করিয়েছেন। এছাড়া ১৫ লক্ষ মানুষকে চশমা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও বিভিন্ন দরিদ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের বিনামূল্যে চশমার সু বন্দোবস্ত করা হয়েছে। তবে এর জন্য কিছু বিশেষ নিয়ম পালন করতে হবে আপনাদের। চলুন দেখে নেওয়া যাক কি কি শর্তে আপনাকে।

কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

১. একমাত্র স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
২. আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ৬০ বছর হতে হবে।
৩. আবেদনকারীকে অবশ্যই বাংলার অঙ্গনওয়াড়ি কর্মী অথবা রাজ্যের পড়ুয়া হতে হবে।

কি কি সুবিধা রয়েছে এই প্রকল্পে?

১. এখানে ৬০ বছরের বেশি বয়সের মানুষদের চিকিৎসা চলবে একেবারে বিনামূল্য
২. ১৫ লাখের পর আরো ৮ লক্ষ ২৫ হাজার বয়স্ক মানুষ এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
৩. ৬০ বছরের বেশি বয়স্কদের ছানি অপারেশন করা হচ্ছে বিনামূল্য। তার সঙ্গেই যাতায়াতের খরচ রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে।
৪. সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নাম অন্তর্ভুক্ত হয়েছে এই প্রকল্পে।
৫. পঞ্চায়েত বা পুরসভার চোখের আলো শিবিরে যোগাযোগ করে আপনি এই সুবিধা পেতে পারেন। আপনাকে আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার কার্ডের মত কিছু সচিত্র পরিচয় পত্র জমা দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026