খেলা

ICC WTC Final 2023: ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়া ব্যাটসম্যানই এখন ভারতের ভরসা, খেলবেন WTC-র ফাইনাল

ভাগ্যদেবী হয়তো এমন ভাবেই লিখেছিলেন ভারতীয় তারকা ব্যাটসম্যান হনুমান বিহারীর ভাগ্য। তাইতো ক্যারিয়ারের সমাপ্তি লগ্নে এসেও জাতীয় দলে ফের ডাক পেতে চলেছেন ভারতের এই প্রথম সারির ব্যাটসম্যান। এক সময় আন্তর্জাতিক ক্রিকেটে যার ক্যারিয়ার শেষ হয়েছে পরে মনে করা হয়েছিল আজ সেই ক্রিকেটারকে সামনে রেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতার পরিকল্পনা করছে টিম ইন্ডিয়া।

শুনে নিশ্চয়ই আপনি অবাক হয়েছেন? তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, এমনই ঘটতে চলেছে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, মিডিল অর্ডারে হনুমা বিহারীকে নিয়ে শক্তিশালী দল গঠন করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বজয়ের লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, চলতি বছরের ৭ জুন থেকে ১১ জুন লন্ডনের ওভাল মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার কথা বিরাট কোহলিদের।

তবে বেশ কিছুদিন আগে এই দলে হনুমা বিহারীর নাম কল্পনা করতেন না ভারতের টিম নির্বাচকরা। কারণ সেই সময় ধারাবাহিক পারফর্মার শ্রেয়াস আইয়ার মিডিল অর্ডারে নিয়মিত রান সংগ্রহ করছিলেন। ফলে তাকে নিয়েই দল গঠনের পরিকল্পনা সেরে ফেলে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গিয়ে শ্রেয়াস আইয়ারের পিঠে চোট লাগার জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেছেন তিনি।

ফলে তার স্থানে ভারতীয় দলে জায়গা পেতে চলেছেন এক সময়কার ধারাবাহিক ক্রিকেটার হনুমা বিহারী। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই শ্রেয়াস আইয়ারের পিঠে গুরুতর অস্ত্রোপচার করা হবে। যার জন্য তাকে বেশ কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হবে। এমন অবস্থায় ভারতীয় দলে পঞ্চম ব্যাটিং বিকল্প তথা একজন অলরাউন্ডার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন হনুমান বিহারী বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026