আমির খানের ছবি দঙ্গল এখনও সবার মনে একদম সজীব রয়েছে। এই ছবিতে আমির খান এবং অন্যান্য তারকাদের দুর্দান্ত অভিনয় একটা সময় তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল। এই দঙ্গল ছবিতে অভিনয় করেছিলেন আমির খান। তার পাশাপাশি ছিলেন সানিয়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখ। তাদের সকলের অভিনয় এখনো দর্শকদের মনে রয়ে গিয়েছে। কিন্তু আপনার কি ববিতা ফোগাটের চরিত্রে অভিনয় করা সেই বাচ্চাটিকে এখনো মনে আছে? সম্প্রতি সে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একাধিক ছবি পোস্ট করেছে যা দেখে রীতিমতো চক্ষুচড়কগাছ সকলের।
দঙ্গল সিনেমা আমির খান এবং সাক্ষীর চার কন্যা ছিল। তারমধ্যে গীতা এবং ববিতাকে কেন্দ্র করেই এই সিনেমা চলতে থাকে। এই সিনেমায় ছোট গীতা ফোগাট চরিত্রে অভিনয় করেছিলেন জায়রা ওয়াসিম। অন্যদিকে ছোট ববিতা চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি ভাটনাগর। সম্প্রতি সুহানির একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে তাকে অত্যন্ত সুন্দর দেখতে লাগছে। তার এই সমস্ত ছবি দেখে কেউ বিশ্বাস করতে পারছে না, এই মেয়েটি দঙ্গল সিনেমায় ববিতার ছোটবেলা চরিত্রে অভিনয় করেছিল।
তার ভক্তরাও এই ছবি দেখে রীতিমতো উচ্ছ্বসিত। সুহানির ব্যাপারে বলতে গেলে, খুব ছোট বয়স থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত সুহানি। প্রথমে কিছু বিজ্ঞাপনের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর বিভিন্ন চলচ্চিত্রে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। বলিউড সিনেমায় তিনি দঙ্গল ছবির মাধ্যমে ডেবিউ করেছেন। এই ছবিটি এখনো পর্যন্ত তার সবথেকে জনপ্রিয় ছবি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…