LIC-র এই পলিসিতে প্রতি মাসে ১২ হাজার টাকা পেনশন, টাকা জমা দিতে হবে একবার

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন এর ব্যাপারে আপনারা সকলেই জানেন। যখন আপনার জীবন বিপন্ন হয় এবং আপনার টাকার দরকার পড়ে সেই সময় আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে এই সংস্থা। সরকারি এই সংস্থা নানান ধরনের জীবন বীমা অফার করে যা সাধারণ নাগরিকদের একাধিক সুবিধা দিয়ে থাকে। তবে, শুধুমাত্র কি হাসপাতালের বিল মেটানোর জন্য জীবন বীমা দরকার পড়ে? সেরকমটা নয়। আপনি যদি সরকারি চাকরি নাও করেন, তাহলেও কিন্তু আপনি এলআইসির একটি বিশেষ জীবন বীমা গ্রহণ করে রিটায়ারমেন্টের পর প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা পেনশন পেতে পারেন। তবে এজন্য আপনাকে সময় থাকতে প্ল্যানিং করতে হবে এবং আপনাকে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে হবে। চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ জীবন বীমার ব্যাপারে বিস্তারে।

দেশের সবথেকে বড় ইন্স্যুরেন্স কোম্পানি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মানুষজনের প্রয়োজনকে সামনে রেখে এমন কিছু প্ল্যান নিয়ে এসেছে যা আপনার রিটারমেন্ট সময় আপনাকে সাহায্য করবে। এর মধ্যে একটি হলো সরল পেনশন প্ল্যান। এলআইসি কর্পোরেশনের তরফ থেকে সম্প্রতি এই প্ল্যান চালু করা হয়েছে এবং ভারতের সমস্ত বয়স্ক মানুষদের জন্য এই প্রকল্প অত্যন্ত লাভকারী হতে চলেছে। আপনি যদি সম্প্রতি নিজের কাছ থেকে অবসর গ্রহণ করে থাকেন তাহলে আপনি হয়তো এখন আপনার প্রভিনেন্ট ফান্ড এবং গ্র্যাচুয়িটি থেকে টাকা পাচ্ছেন। যদি সেই টাকা আপনি এলআইসির এই প্রকল্পে নিবেশ করেন, তাহলে আপনি আরো ভালো টাকার মুখ দেখতে পারবেন।

এজন্য আপনাকে একটি অ্যানিউটি ক্রয় করতে হবে। এলআইসি ক্যালকুলেটরের হিসাব থেকে জানা যায়, আপনি যদি ৩০ লক্ষ টাকার অ্যানিউটি ক্রয় করেন তাহলে আপনি প্রত্যেক মাসে ১২,৩৮৮ টাকা পেনশন পেয়ে যাবেন। এটি একটি ইমিডিয়েট অ্যানিউটি প্রকল্প এবং এই প্রকল্পে অ্যানিউটি ক্রয় করতে হলে ব্যক্তির বয়স ন্যূনতম ৪০ বছর হতে হবে। এই প্রকল্পের সর্বাধিক বয়স সীমা ৮০ বছর।

আপনি যদি সব থেকে কম বার্ষিক ১২,০০০ টাকার অ্যানিউটি ক্রয় করেন, তাহলে আপনাকে সে হিসেবে নিবেশ করতে হবে। তবে আপনাকে জানিয়ে রাখি, নিবেশ করার কোন উর্ধ্বসীমা নেই। আপনি আপনার পছন্দমত টাকা এই প্রকল্পে নিবেশ করতে পারেন। আপনি যদি বছরে একবার প্রিমিয়াম দিয়ে দেন, তাহলে আপনি বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক, অথবা মাসিক কিস্তিতে পেনশন গ্রহণ করতে পারেন। এলআইসি সরল পেনশন প্ল্যান এর মাধ্যমে আপনি লোন গ্রহণ করতে পারেন। এই পেনশন প্লান ক্রয় করার ৬ মাসের মধ্যে আপনি লোন গ্রহণ করতে পারবেন। অন্যদিকে যদি আপনি জয়েন্ট লাইফ অ্যানিউটি পলিসি গ্রহণ করেন তাহলে, আপনার মৃত্যুর পর আপনার স্বামী অথবা স্ত্রী এই লোনের সুবিধা পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026