খেলা

IPL 2022: ব্যাঙ্গালোরের কাছে হেরেও গর্বিত KKR অধিনায়ক শ্রেয়াস আইয়ার, কিন্তু কেন?

গতকাল আইপিএলের ষষ্ঠ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হেরেও গর্বিত হয়েছেন কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। হ্যাঁ, সংবাদমাধ্যমে ঠিক তিনি এমনটাই বললেন। সংবাদমাধ্যমে শ্রেয়াস আইয়ার বলেন,’উত্তেজনাপূর্ণ একটি ম্যাচের সমাপ্তি ঘটল। ম্যাচের ফলাফল এমনটা হবে সেটা আমরা আগে থেকেই জানতাম। তবে শেষ পর্যন্ত লড়তে হবে এই মানসিকতা নিয়েই খেলার কথা বলেছিলাম সতীর্থদের। ওরা খেলার মাঠে যে দৃঢ়তা দেখিয়েছে নিঃসন্দেহে আগামী ম্যাচগুলোতে আমাদের পথচলা অনেকটাই সহজ হয়ে যাবে।’

নাইট দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার তাদের দলের ক্রিকেটারদের শক্ত মানষিকতা দেখতে চেয়েছিলেন গতকালকের ম্যাচে। ম্যাচশেষে সেটাই পরিস্ফুটিত হয়েছে নাইটের খেলার মাধ্যমে। শ্রেয়াস আইয়ার বলেন,’ম্যাচের শুরু থেকে জানাই ছিল আমাদের পরাজয় ঘটবে। সেখানে শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে গেছে আমাদের ক্রিকেটাররা।’ উল্লেখ্য, টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৮.৫ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

গতকালকের ম্যাচ শেষে অনেকেই মনে করছেন ইনিংসের ১৯ তম ওভারে ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে বল করানো উচিত হয়নি শ্রেয়াস আইয়ারের। সেখানে আবার অনেকেই শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করেছেন। ১৯তম ওভারে বেঙ্কটেশ আয়ারকে আনা উচিত হয়নি কারণ তার আগে একটিও ওভার বল করেননি তিনি। ১৯তম ওভারে ১০ রান দেন বেঙ্কটেশ। তা না হলে কলকাতা জিতেও যেতে পারত বলে মনে করছেন একাধিক সর্মথকরা। তবে অনেকেই মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেটের বোলিং করার অভিজ্ঞতা কাজে লাগাতে এমন নির্ণয় নিয়েছিলেন শ্রেয়াস আইয়ার।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026