রাজ্য

বাংলায় তিনটি পদবী হবে ওবিসি তালিকাভুক্ত, প্রস্তাব পাস হলো মন্ত্রিসভায়

বাংলায় আরো তিনটি পদবীকে অন্যান্য অগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি তালিকাভুক্ত করার বিষয় নিয়ে প্রস্তাব পাস করা হলো রাজ্য মন্ত্রিসভায়। বুধবার নবান্নে কেবিনেট বৈঠকে এই প্রস্তাব পাস করেছে রাজ্য সরকার। একুশের বিধানসভা ভোটের আগে, জে পি নাড্ডা এসে পশ্চিমাঞ্চলে বলে গিয়েছিলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে মাহিষ্য, তিলি এবং অন্যান্য অনগ্রসর হিন্দু জনগোষ্ঠীকে ওবিসি তালিকার আওতায় এনে সংরক্ষণের সুবিধা দেওয়া হবে। আর এবারে সেই কাজই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন কোন পদবীকে এই ওবিসি তালিকাভুক্ত করা হচ্ছে? মন্ত্রিসভায় প্রস্তাব পাস করা হয়েছে চৌধুরী, বৈরাগ্য এবং বৈষ্ণব এই তিনটি পদবীকে ওবিসি তালিকাভুক্ত করা হবে। চাকরি এবং শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণের সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এই পদবীর মানুষেরা।

তবে বিজেপির বক্তব্য, মন্ডল কমিশন বাংলায় ১৭৭টি জাতিকে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি তালিকাভুক্ত করার জন্য চিহ্নিত করেছিল। এর মধ্যে কম বেশি ১৫০ টি জাতি ছিল অনগ্রসর হিন্দু জনগোষ্ঠী। সেই তালিকার মধ্যে এখনো পর্যন্ত কেবলমাত্র ৬৭ টি হিন্দু জাতিকে ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছে। বাকি হিন্দু জনগোষ্ঠীকে এখনো পর্যন্ত সেই সুবিধা দেওয়া হয়নি।

তবে অনেকের মতে, এই অংশে তৃণমূলের গণভিত্তি কিছুটা হলেও আলগা হয়েছিল। ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি যেভাবে সাফল্য পেয়েছিল, সেটা কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে ছিল না। তবে একুশের বিধানসভায় অনগ্রসর শ্রেণীর জনসংখ্যা নির্ণায়ক এলাকায় কিন্তু তৃণমূলের ফলাফল খুব একটা ভালো নয়। খুব একটা হই হই করে জিততে পারেনি শাসক দল। ফলে মন্ত্রিসভায় এই প্রস্তাবটাকে পাস করা রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Nirajana Nag

Recent Posts

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026

‘শেষ দিনটা যদি জানতাম…’ চিরসখা শেষ হতেই আবেগে ভাসলেন ঐশী ভট্টাচার্য

শেষ দিনটা যদি জানতাম…’—একটা বাক্যেই যেন ধরা পড়ে গেল সমস্ত অনুভূতি। জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ হঠাৎ…

April 10, 2026

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026