রাজ্য

শীতলকুচি ঘটনার সিআইডি তদন্ত হবে, হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। আজ অর্থাৎ শনিবার, ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোটগ্রহণপর্ব সম্পন্ন হয়েছে। আজকের চতুর্থ দফা নির্বাচন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারেও আজ ভোট আছে। মোট ৪৪ টি বিধানসভা কেন্দ্রে ৩৭৩ প্রার্থীর ভাগ্যপরীক্ষা হয়েছে। তবে আজ কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় উত্তাল হয়েছে বঙ্গ রাজনীতি। একদিকে মোদি শাহ ঘটনার দুঃখ প্রকাশ করলেও কেন্দ্রীয় বাহিনীর কাজের সমালোচনা করেননি। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার জন্য দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। অভিযোগ, শাহ এর নির্দেশে এইসব কাজ হয়েছে।

সেই সাথে তৃণমূল সুপ্রিমো আর জানিয়ে দিয়েছেন যে ক্ষমতায় এলে শীতলকুচি ঘটনা সিআইডি তদন্ত হবে। তিনি আজ শিলিগুড়িতে দাঁড়িয়ে বলেছেন, সব ঘটনার কথা আমি জানতে পেরেছি। অনেকের ফোন থেকে ঘটনার ছবি ডিলিট করে দেয়া হয়েছে। তবে যদি আপনার কাছে ছবি থাকে তাহলে রেখে দিন। সব তথ্য প্রমাণ পরে কাজে লাগবে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বক্তব্যকে খন্ডন করে বলেছেন, “প্রধানমন্ত্রীর শিলিগুড়িতে এসে বলেছেন কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। কিন্তু সারাদিনে তো কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তাহলে কেন গুলি চললো? প্রধানমন্ত্রীর উচিত ছিল মৃত পরিবারের সদস্যদের সাথে দেখা করা। কিন্তু উনি উল্টে কেন্দ্রীয় বাহিনীর হয়ে কথা বলছেন।”

এছাড়া ঐদিন তৃণমূল সুপ্রিমো সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন, “ভয় না পেয়ে সবাই ভোট দিন। আর বেশি করে ভোট দেবেন। ভয় পাবেন না। বিজেপিকে হারাতে গেলে বেশি করে ভোট দেওয়া দরকার। বিজেপি জিতে গেলে মানুষকে অত্যাচার করবে। তাই ভবিষ্যতে বাংলার উন্নয়ন ও শান্তির জন্য সবাই নিজের ভোট দিন।”এছাড়াও তিনি জানিয়েছেন যে তিনি আগামীকাল সকাল ১০ টার মধ্যে মাথাভাঙ্গায় যাবেন এবং মৃত পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন। এছাড়াও সেখান থেকে তারা অন্য জায়গায় ভোট প্রচার করতে যাওয়ার পরিকল্পনা আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026