নিউজ

Cinema lover’s day: মাত্র ৯৯ টাকায় মাল্টিপ্লেক্সে দেখুন অবতার ২, নতুন অফারের ব্যাপারে জানুন সবকিছু

এই শুক্রবার সিনেমাপ্রেমীদের জন্য কম দামে তাদের পছন্দের সিনেমা দেখার দারুণ সুযোগ। দেশের শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স চেইনগুলি ২০ জানুয়ারী ইন্টারন্যাশনাল সিনেমা লাভার ডে উদযাপন করার ঘোষণা করেছে, যার অধীনে সিনেমার টিকিটের দাম ৯৯ টাকা করা হয়েছে। তবে এই দামের মধ্যে জিএসটি অন্তর্ভুক্ত নয়।

দর্শকরা ২০ জানুয়ারি যে কোনও মাল্টিপ্লেক্সে যে কোনও সিনেমার যে কোনও শো দেখতে পারবেন মাত্র ৯৯ টাকায়। মাল্টিপ্লেক্স চেইন পিভিআর সিনেমাস, আইনক্স এবং সিনেপলিস সামাজিক মাধ্যমে এই সম্পর্কিত ঘোষণা ইতিমধ্যেই দিয়েছে।

এই অফারটি শুধুমাত্র একদিনের জন্য

এই বিষয়ে পোস্ট করা তথ্য অনুযায়ী, ৯৯ টাকার অফারটি রিক্লাইনার, IMAX, 4DX ইত্যাদি ফরম্যাটে পাওয়া যাবে না। এছাড়াও, অফারটি শুধুমাত্র 20 জানুয়ারীর জন্যই কিন্তু উপলব্ধ। এটিও বলা হয়েছে যে, এই অফারটি শুধুমাত্র নির্বাচিত শহরগুলিতে দেওয়া হবে।

PVR-এর ওয়েবসাইটে অফারটির ব্যাপারে আরো বিস্তারিত বলা হয়েছে। এই অফার অনুযায়ী, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং কর্ণাটকে ১০০ টাকা প্লাস জিএসটি সহ টিকিট পাওয়া যাবে। যেখানে, তেলেঙ্গানায়, ১১২ টাকা প্লাস জিএসটি দিতে হবে।

গত বছরের সেপ্টেম্বরে, মাল্টিপ্লেক্সগুলি জাতীয় সিনেমা দিবস উদযাপন করেছিল, যেখানে টিকিটের মূল্য ৭৫ টাকা করা হয়েছিল। করোনাভাইরাস মহামারীর কারণে প্রেক্ষাগৃহে মন্দাভাবের মোকাবেলা এবং প্রেক্ষাগৃহে যাওয়ার জন্য লোকেদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়েছিল, যা বেশ সফল হয়েছিল। লাখ লাখ মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছেন এই দিনে। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন জানিয়েছে যে, জাতীয় সিনেমা দিবসে ৬৫ লাখেরও বেশি মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখেছিলেন।

টিকিটের দাম কত হবে?

বুক মাই শো ওয়েবসাইট অনুসারে, আপনি যদি দিল্লিতে ২০ জানুয়ারির জন্য একটি টিকিট বুক করেন, তাহলে প্রাইম সিট বিভাগে একটি টিকিটের দাম আসছে ১২১.৪২ টাকা। এতে ২২.৪২ টাকা অতিরিক্ত ফি আছে। এই ফিতে ১৮% জিএসটিও অন্তর্ভুক্ত রয়েছে। একই সময়ে, মুম্বাইয়ে জিএসটি সহ, একটি টিকিটের দাম হচ্ছে ১১০.৬৮ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026