খেলা

Shubman Gill: শচীন-কোহলিকে পিছনে ফেললেন শুভমান গিল, ওয়ানডে-তে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ভারতীয় ওপেনার

ভারতীয় ক্রিকেট দলে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন শুভমান গিল। আজ হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত ওডিআই সিরিজের প্রথম ম্যাচে নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন গিল। বলতে গেলে নিউজিল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন আপকে এক হাতে নিয়ে এই রেকর্ড গড়েছেন তিনি।

শুভমান গিল মাত্র ১৪৫ বল মোকাবেলা করে এই কৃতিত্ব অর্জন করেছেন। শুধু তাই নয়, শুভমান গিল ১৪৯ বলে ২০৮ রানের একটি ঝলমলে ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তার লম্বা এই ইনিংসের মধ্যে ছিল ১৯টি চার ও ৯টি ছক্কা। ১৩৯.৬০ স্ট্রাইক রেটে নিজের ক্যারিয়ারের ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি করেছেন শুভমান গিল।

একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার পর ভারতীয় ক্রিকেট ইতিহাসে একাধিক রেকর্ড নিজের নামে করেছেন এই ওপেনার। তিনি ভারতীয় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। ইতিপূর্বে ওপেনার হিসেবে বীরেন্দ্র শেওয়াগ, শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা এবং ঈশান কিষাণ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন।

এর পাশাপাশি বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ১০০০ রান করার তালিকায় নাম লিখিয়েছেন শুভমান গিল। তবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ব্যক্তিগত ১০০০ রান পূরণ করতে শুভমান গিল খরচ করেছেন মাত্র ১৯ ইনিংস। উল্লেখ্য, এই তালিকার শীর্ষে রয়েছেন পাক ক্রিকেটার ফখর জামান। পাকিস্তানের এই তারকা ক্রিকেটার একদিনের ক্রিকেটে ব্যক্তিগত ১০০০ রান পূরণ করতে খরচ করেছিলেন ১৮ ইনিংস।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026