আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। বলা যেতে পারে, আলাদিনের আশ্চর্য প্রদীপ হল সোশ্যাল মিডিয়া। এতে দিন দুনিয়ার বিভিন্ন খবর এক ক্লিকেই পাওয়া যায়।
এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ধরনের ভিডিও। কখনো কোনো নাচের ভিডিও নেটিজেনদের পছন্দ হয়, তো কখনও গানের ভিত্তিতে অভিনয়ের শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আসে। আসলে অনেকেই বিভিন্ন দিকে প্রতিভাবান হয়। আবার অনেক সময় ভাইরাল হয় রোমহর্ষক স্টান্টের ভিডিও। জীবনের বাজি রেখে মোটরসাইকেলে চরে স্টান্ট করে থাকে অনেকেই। সম্প্রতি উত্তরপ্রদেশের লখনৌতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটি লখনৌ এর ব্যস্ততম এলাকা হজরতগঞ্জে। ভিডিওতে দেখা গিয়েছে রাস্তায় বাইকে চড়ে স্টান্ট করছেন এক যুবক যুবতী। তারা ব্যস্ত রাস্তায় এমন কিছু করেছেন যা দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের। আসলে ছেলেটি স্কুটি চালাচ্ছে এবং মেয়েটি রোমান্টিক কায়দায় তার কোলে উল্টো হয়ে বসে আছে। ঠিক যেন বলিউড সিনেমার সিন। তারা দুজনেই হেলমেট পরেননি। এই ভিডিওটি ইন্টারনেটে আসতেই ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি @Siachaturvedi2 টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই নিন্দা করেছেন নেটিজেনরা।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…