রাজ্য

সেপ্টেম্বরেই পরীক্ষা, কেন্দ্রগুলিকে প্রস্তুতির নির্দেশিকা দিল কেন্দ্রীয় সংস্থা

নয়াদিল্লি : বিরোধীদের হাজারো আপত্তি থাকলেও সেপ্টেম্বর মাসের নির্ধারিত দিন এই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিট এবং সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা বা JEE MAIN নেওয়া হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রেস বিবৃতিতে এ কথা জানিয়ে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলিকে প্রস্তুত থাকার নির্দেশিকা পাঠিয়েছে।

ইতিমধ্যেই রাজ্যগুলির কাছে পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি করে রাখার জন্য চিঠি পাঠিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর পাশাপাশি দেশজুড়ে প্রত্যেকটি রাজ্য থেকে কতজন করে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং কতগুলি কেন্দ্রীয় পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এ বছর নিট অর্থাৎ সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা দিচ্ছে ৭৭০৬১ জন ছাত্র-ছাত্রী। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দশ হাজারের বেশি। গত বছর এই পরীক্ষায় এ রাজ্য থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৭৭৭৬। রাজ্যজুড়ে মোট ১৮৯ টি পরীক্ষা কেন্দ্রে এই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায নেওয়া হবে।

নিট পরীক্ষার পাশাপাশি সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষাতে কত জন ছাত্রছাত্রীকে রাজ্য থেকে পরীক্ষা দিচ্ছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী এ বছর JEE MAIN দিচ্ছে ৩৭,৯৭৩ম জন। গতবারের তুলনায় ২০০০ পরীক্ষার্থী বেশি। মোট ১৫ টি পরীক্ষার কেন্দ্র থেকে এই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা নেওয়া হবে।

মূলত এই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশিকা অনলাইনে নেওয়া হয়। সে ক্ষেত্রে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং ছাত্র ছাত্রীদের যাতে সোশ্যাল ডিসটেন্স বজায় থাকে তার জন্য প্রত্যেক দিনে ১২ টি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। গতবছর যেখানে এই অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছিল আটটি পর্যায়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026