আমেরিকা : রবিবার আমেরিকার উইসকনসিনের কেনোশা শহরে এক কৃষ্ণাঙ্গ যুবককে অকারণে গুলি করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আবার একবার বিতর্কের কেন্দ্রে এসেছে ডোনাল্ড ট্রাম্প। এর আগে তার অডিও ক্লিপ প্রকশ্যে আসতেই অনেক সমস্যা দেখা দেয়। এদিন রাস্তার ধারে পার্ক করে রাখা তাঁর এসইউভি’র মধ্যে ছিলো তার বাচ্চারা।
ওই ব্যাক্তি জিনিস কিনে গাড়ির দরজা খুলে চালকের আসনে বসার সময়, পুলিশ পিছন থেকে তাঁকে গুলি করে। এমনকি ওই ঘটনা সচক্ষে দেখে তার ওই তিন সন্তান। কোনোভাবে সেলফোনে তোলা ওই ঘটনার ভিডিয়ো ক্লিপিংস সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায়, সোমবার থেকে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে আমেরিকা। জানা গেছে আহত ওই ব্যাক্তির নাম জ্যাকব ব্লেক।
কেনোশা শহরে কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জ্যাকব ব্লেকের পারিবারিক আইনজীবী বলেন, ‘ব্লেকের শরীর পঙ্গু হয়ে গিয়েছে। এমনকি চলার ক্ষমতাও হারিয়েছে ব্লেক। তার পক্ষে চিকিৎসা করেও আর নতুন করে চলা সম্ভব নয় বলে জানান ডাক্তাররা। নিরাপরাধ জ্যাকব ব্লেককে গুলি চালিয়েছেন যেই পুলিশ তাঁকে যাতে গ্রেফতার করা হয়, তার জন্য তাঁর আইনজীবী লাগাতার চেষ্টাও করে যাচ্ছে। এই ঘটনায় জড়িত বাকিদেরও যাতে চাকরি থেকে বহিষ্কার করা হয়, তার জন্য ব্লেকের পরিবারের তরফে দাবিও জানানো হয়েছে।
ব্লেকের বাবা জানিয়েছে এই ঘটনায় টুকরো হয়ে গেছে ছেলের মেরুদণ্ড,তাই অস্ত্রোপচারের পরেও শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে পারবেন না এই কৃষ্ণাঙ্গ যুবক। ছেলের শরীরে আটটি গুলির ক্ষত দেখা গিয়েছে। সেদিন ওই এলাকার অনেকেই গুলি লাগার শব্দ পান আর এই ঘটনায় আবারও একবার ট্রাম্পের শাসন নিয়ে প্রশ্ন উঠে এসেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…